দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীর উপজেলার বাটাজোর বাইচখোলা নামক এলাকায় ট্রাক চাঁপায় দুইজন নিহত হয়েছেন।
নিহতরা হলেন-গৌরনদীর সাকোকাঠী গ্রামের মাছ ব্যবসায়ী বরুন দাস (৫৫) ও ভ্যান চালক বাবুগঞ্জের আগরপুর গ্রামের বাসিন্দা আয়নাল বেপারী (৬০)।
সোমবার (২৪ জুন) সকালে এ দুর্ঘটনা ঘটে।
গৌরনদী হাইওয়ে থানার ওসি গোলাম রসুল মোল্লা দেশ টিভিকে জানিয়েছেন, ভোরে আগরপুর থেকে মাছ কেনার জন্য প্রতিদিনের মতো ব্যাটারীচালিত ভ্যানযোগে গৌরনদীর মাহিলাড়া বাজারের উদ্দেশ্যে যাচ্ছিলেন বরুন ও আয়নাল।
পথিমধ্যে বাটাজোড় বাইচখোলা নামক স্হানে পৌঁছলে বরিশালগামী একটি ট্রাক বেপরোয়াগতিতে যাওয়ার সময় ভ্যানটিকে চাঁপা দেয়। এতে ঘটনাস্হলেই মাছ ব্যাবসায়ী বরুন দাস ও ভ্যানচালক আয়নাল বেপারী নিহত হয়।
ওসি আরও জানান, পুলিশ ট্রাকটিকে আটক করেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
কে