• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • ঢাকা
  • মুন্সীগঞ্জ

আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সংঘর্ষ, ভাঙচুর

মুন্সীগঞ্জ প্রতিনিধি
  ২৩ জুন ২০২৪, ২২:০৯

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: দেশ টিভি
ছবি: দেশ টিভি

মুন্সীগঞ্জের গজারিয়ায় বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘প্লাটিনাম জয়ন্তী’ উদযাপন অনুষ্ঠানে সংঘর্ষ ও চেয়ার ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত দুইজন।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

আহতরা হলেন- আওয়ামী লীগ কর্মী মোহাম্মদ হোসেন (২৫) ও স্থানীয় এক আইপি টিভির সাংবাদিক সোলাইমান সিকদার (৩৭)।

ঘটনার প্রত্যক্ষদর্শী কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, রোববার (২৩ জুন) বিকেল সাড়ে ৫টায় বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ‘প্লাটিনাম জয়ন্তী’ উপলক্ষে উপজেলার আনাপুরা খেলার মাঠে জনসভার আয়োজন করে আওয়ামী লীগ। গজারিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আমিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সোহানা তাহামিনা, প্রধান বক্তা হিসেবে ছিলেন- মুন্সীগঞ্জ ৩ আসনের এমপি মোহাম্মদ ফয়সাল বিপ্লব। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গজারিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মনসুর আহমেদ খান জিন্নাহর সঞ্চালনায় অনুষ্ঠান শুরু করার প্রাক্কালে ব্যানারে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. মাজহারুল হক তপনের নাম না থাকায় এবং তার জন্য চেয়ার নির্ধারিত না থাকায় তার নেতাকর্মীরা ক্ষুব্ধ হয়ে ওঠে। এসময় আমন্ত্রিত অতিথিদের সামনেই তারা নানা স্লোগান দিতে থাকে। এ সময় মোহাম্মদ হোসেন নামে একজন মনসুর আহমেদ খান জিন্নাহ সমর্থক তাদের শান্ত হতে বললে তাকে বেধড়ক মারধর করে ডা. মাজহারুল হক তপন সমর্থকরা।

ঘটনাটি ফেসবুকে লাইভ করতে গিয়ে হামলাকারীদের টার্গেটে পরিণত হন ফাল্গুনীর সাংবাদিক সোলায়মান শিকদার। হামলাকারীরা তাকে পিটিয়ে আহত করে। এ সময় উভয় পক্ষের মধ্যে হাতাহাতি ও অর্ধশত চেয়ার ভাঙচুরের ঘটনা ঘটে। পরে পুলিশ ও এমপির হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। আহতদের উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

বিষয়টি সম্পর্কে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. কামরুন নাহার বলেন, সন্ধ্যায় ৬টার দিকে হাসপাতালে দুজন রোগী নিয়ে আসা হয়। তাদের মধ্যে হোসেনের মাথায় আঘাত এবং সোলেমান শিকদারের গালে ও গায়ে আঘাত রয়েছে। তাদের চিকিৎসা চলছে।

গজারিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনসুর আহমেদ খান জিন্নাহ বলেন, উপজেলা আওয়ামী লীগের অনুষ্ঠান হওয়াতে ব্যানারে জেলা পর্যায়ের অনেক নেতার নাম রাখা হয়নি। নাম না রাখা হলেও তাদের বসার ব্যবস্থা এবং বক্তব্য দেওয়ার ব্যবস্থা রেখেছিলাম। কিছু বুঝে ওঠার আগেই একটি পক্ষ বিশৃঙ্খলা তৈরি করে। তখন আমি আমার নিজের চেয়ারটি ছেড়ে দেই, এতেও তারা শান্ত হয়নি। তারা পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা ঘটিয়ে অনুষ্ঠান পণ্ড করতে চেয়েছিল।

বিষয়টি সম্পর্কে তার বক্তব্য জানতে অধ্যাপক ডা. মাজহারুল হক তপনের সঙ্গে যোগাযোগ করা হলে বিষয়টি নিয়ে তিনি পরে কথা বলবেন বলে জানান।

এ ঘটনায় নিন্দা জানিয়ে জেলা আওয়ামী লীগ সভাপতি মহিউদ্দিন আহমেদ বলেন, এখানে যাই ঘটুক আর যেভাবেই ঘটুক তার দায় উপজেলা আওয়ামী লীগের। এই ঘটনায় আমি অত্যন্ত কষ্ট পেয়েছি। ভবিষ্যতে যাতে নেতাকর্মীরা এসব বিষয়ে সতর্ক থাকে এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।

বিষয়টি সম্পর্কে গজারিয়া থানার অফিসার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজিব খান বলেন, শুনেছি মঞ্চে বসাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এই ঘটনায় দুইজন আহত হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আরএ

  • মুন্সীগঞ্জ
  • আহত
  • সংঘর্ষ
  • আওয়ামী লীগ
এ সম্পর্কিত আরও খবর
ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০
ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০
‘মার্চ ফর ইউনিটি’র শিক্ষার্থীদের গাড়িবহরে হামলা, সংঘর্ষে রণক্ষেত্র
‘মার্চ ফর ইউনিটি’র শিক্ষার্থীদের গাড়িবহরে হামলা, সংঘর্ষে রণক্ষেত্র
মসজিদের স্ক্রিনে ভেসে উঠল ‘আওয়ামী লীগ আবার ফিরবে, জয়বাংলা’
মসজিদের স্ক্রিনে ভেসে উঠল ‘আওয়ামী লীগ আবার ফিরবে, জয়বাংলা’
আদালত প্রাঙ্গণে হত্যা মামলার আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা, এসআই আহত
আদালত প্রাঙ্গণে হত্যা মামলার আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা, এসআই আহত
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।