দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নরসিংদীর বেলাব উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহসভাপতি মৃদুল দেবনাথকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দিয়েছে জেলা ছাত্রলীগ। শনিবার (১৫ জুন) দুপুরে জেলা ছাত্রলীগের সভাপতি আহসানুল ইসলাম রিমন ও সাধারণ সম্পাদক শাহজালাল আহমেদ শাওন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বেলাব উপজেলা ছাত্রলীগের সভাপতি সারোয়ার হোসেন অপুকে তার নিজের আবেদনের পরিপ্রেক্ষিতে জেলা ছাত্রলীগের জরুরী সিদ্ধান্ত মোতাবেক তাকে স্বীয় পদ থেকে অব্যহতি প্রদান করা হলো। একই সথে সাংগঠনিক গতিশীলতর বৃদ্ধির লক্ষ্যে মৃদুল দেবনাথ (সহসভাপতি) কে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব প্রদান করা হলো।
এর আগে ২৩মে ব্যক্তিগত কারণ দেখিয়ে সংগঠন থেকে অব্যহতি নেওয়ার আবেদন করেন বেলাব উপজেলা ছাত্রলীগের সভাপতি সারোয়ার হোসেন অপু। এর পরিপ্রেক্ষিতেই জেলা ছাত্রলীগ তাকে অব্যহতি দিয়ে মৃদুল দেবনাথ (সহসভাপতি) কে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব প্রদান করে।
বেলাব উপজেলা ছাত্রলীগের নবনির্বাচিত ভারপ্রাপ্ত সভাপতি মৃদুল দেবনাথ বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে বেলাব উপজেলা ছাত্রলীগ সর্বদা কাজ করে যাবে। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার দুর্নীতি ও মাদক মুক্ত দেশ গড়তে সর্বদা রাজপথে সক্রিয় থাকব। মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে উপজেলা ছাত্রলীগ যেকোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত রয়েছে।
তিনি আরো বলেন, মাননীয় শিল্পমন্ত্রী এ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপি ও তার সুযোগ্য ছেলে কেন্দ্রীয় যুবলীগের কার্যনির্বাহী সদস্য মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদী ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। মাননীয় মন্ত্রী মহোদয়ের নির্দেশনামতে তৃণমূলে ছাত্রলীগকে সুসংগঠিত করবো।
এমএ