দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি, মাটিরাঙ্গা জোন কর্তৃক দুঃস্থ ও অসহায় জনগণের মাঝে ঈদুল-আজহা উপলক্ষ্যে বিনামূল্যে চিকিৎসা সেবা ও মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।
শনিবার (১৫ জুন) সকালে মাটিরাঙ্গা জোন অঞ্চলের দরিদ্র অসহায় একশত পয়ত্রিশটি পরিবারের মাঝে ঈদ শুভেচ্ছা সামগ্রী হিসাবে চাল, ডাল, তেল, আটা, লবণ, চিনি, সেমাই বিতরণ করা হয়েছে। এছাড়াও জোনের আওতায় তিনজন অসুস্থ ব্যক্তিকে উন্নত চিকিৎসার জন্য আর্থিক অনুদান প্রদানসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের উদ্বোধন করা হয়েছে এবং ছয় শতাধিক মানুষের মাঝে মাটিরাঙ্গা জোনের মাধ্যমে চিকিৎসা সেবাসহ বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়েছে।
এ সময় মাটিরাঙ্গা জোন কমান্ডার লে. কর্ণেল মো. কামরুল হাসান, উপঅধিনায়ক মেজর মো. মুরাদ হোসাইনসহ উপস্থিত ছিলেন।
এমএ