দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গোপালগঞ্জে সোহেল মোল্লা (৪০) নামে এক ব্যক্তিকে হত্যা করে ব্যাটারীচালিত রিক্সা নিয়ে পালিয়ে গেছে দুর্বৃত্তরা। ইট দিয়ে তার মাথা ও শরীরের বিভিন্ন স্থান থেতলে দেয়া হয়েছে। শনিবার (২৫ মে) রাতে এই হত্যাকাণ্ডটি সংঘঠিত হয়।
নিহত ওই ব্যক্তি গোপালগঞ্জ সদর উপজেলার পুরান মানিকদাহ আদর্শ গ্রামে ভাড়া থাকতেন। তার গ্রামের বাড়ি নড়াইল জেলার নড়াগাতি থানার চরমধুপুর গ্রামে। তার পিতার নাম ময়নদ্দিন মোল্লা।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আনিচুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ জানিয়েছে, সোহেল মোল্লা দিনের বেলায় রিক্সা না চালিয়ে সারা রাত রিক্সা চালিয়ে থাকেন। অন্যান্য দিনের মতো শনিবার (২৫ মে) সারা রাত রিক্সা চালিয়ে তার ভাড়া বাসায় ফেরার পথে খুব ভোরে ইট দিয়ে মাথা ও শরীরের বিভিন্ন স্থান থেতলে দিয়ে হত্যা করে এবং তার কাছ থেকে ব্যাটারীচালিত রিক্সা নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
লাশ ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাগণ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এম