দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নোয়াখালীর কোম্পানীগঞ্জে তালগাছ থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত মো.গোলম নবী (৫০) উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে কবির চৌকিদার বাড়ির জয়নাল আবেদীনের ছেলে।
রোববার (২৬ মে) সকাল ৯ টার দিকে উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, নবী বাড়ি সংলগ্ন একটি তালগাছ থেকে তাল পাড়তে উঠলে অসাবধানতা বশত: গাছ থেকে পড়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী, বিষয়টি নিহতের পরিবার থানাকে অবহিত করেনি।