দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শীতে কাপছে গোপালগঞ্জ। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) গোপালগঞ্জে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০.২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আদ্রতা রেকর্ড করা হয় ৯৬ শতাংশ। ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় বেড়েছে শীতের তীব্রতা।
আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী দুই দিন অপরিবর্তিত থাকতে পারে এ জেলার তাপমাত্রা। তবে তাপমাত্রা কিছুটা কমার সম্ভাবনাও রয়েছে। সকাল থেকে সূর্যের মুখ দেখা যায়নি, রয়েছে কুয়াশাও। জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না সাধারণ মানুষ। স্কুল কলেজে কমেছে শিক্ষার্থীদের উপস্থিতির সংখ্যা। শীতে কষ্ট পাচ্ছে বৃদ্ধ ও শিশুরা। তবে প্রচণ্ড ঠান্ডা আর কুয়াশার মধ্যেও জীবিকার তাগিদে ঘর থেকে বের হয়েছেন নিম্ন আয়ের মানুষ।
গোপালগঞ্জ আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সুফিয়ান জানিয়েছেন, আজ গোপালগঞ্জ ও চুয়াডাঙ্গায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১০.২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এটি এখন পর্যন্ত দেশের সর্বনিম্ন তাপমাত্রা। বৃহস্পতিবার সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয়। আগামী দুই দিন তাপমাত্রা কিছুটা কমতে পারে।
আরএ