দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গোপালগঞ্জে দুটি বাসের সংঘর্ষে বাসের সুপারভাইজারসহ দুজন নিহত হয়েছেন। এসময় বাসের কমপক্ষে ২০ যাত্রী আহত হয়েছেন।
সোমবার (২ ডিসেম্বর) সকাল ১০টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার গোপীনাথপুর নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত বাসের সুপারভাইজার ইলিয়াস কাজী (৫০) গোপীনাথপুর গ্রামের ফেলু কাজীর ছেলে এবং অপর নিহত বাস যাত্রী সামসু মোড়ল (৫৬) যশোরের মনিরামপুর থানার রামনাথপুর গ্রামের রহিম মোড়লের ছেলে।
গোপালগঞ্জ ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল হাশেম মজুমদার হতাহতের কথা নিশ্চিত করেছেন।
গোপালগঞ্জ ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল হাশেম মজুমদার প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জানান, খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী সোহাগ পরিবহনের একটি যাত্রীবাহী বাস মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুরে কাশিয়ানীর ব্যাসপুরগামী লোকাল বাসকে ধাক্কা দেয়। এতে বাসটি সড়কের পাশে খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই যাত্রী শামসু মোড়ল নিহত হন এবং বাসের সুপারভাইজার ইলিয়াস কাজীসহ অন্তত ২১ জন আহত হন।
এ ঘটনায় বেশ কয়েকজনকে গুরুতর অবস্থায় গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক সুপারভাইজার ইলিয়াস কাজীকে মৃত ঘোষণা করেন।
পুলিশ বাস দুটি জব্দ করলেও দুই গাড়ির চালক ও হেলপারকে গ্রেপ্তার করতে পারেনি। তবে আবেদনের প্রেক্ষিতে দুপুরে মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি।
আরএ