দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নড়াইলে সড়ক দুর্ঘটনায় মামুন সমাদ্দার (২২) নামে একজন নিহত হয়েছে। এ সময় আরও একজন আহত হয়। শনিবার (১১ মে) সকাল সাড়ে ৬ টার দিকে নড়াইল-গোবরা সড়কের কাড়ারবিল নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের বাড়ি নড়াইল পৌরসভার রঘুনাথপুর গ্রামে। সে ওই গ্রামের বাবুল সমাদ্দারের ছেলে এবং নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অনার্সের প্রথম বর্ষের ছাত্র ছিলো।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে, মামুন সমাদ্দার সকালে খুলনা যাওয়ার জন্য মোটরসাইকের নিয় বাড়ি থেকে বের হয়। নড়াইল-গোবরা সড়কের কাড়ারবিলে পৌঁছালে বিপরিত দিক থেকে আসা বাইসাইকের আরোহী কাজেম আলী (৩৬) কে ধাক্কা দেয়। এতে দুজনই গুরুতর আহত হয়।
স্থানীয়রা তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আহত কাজেম আলীকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। সে উজিরপুর গ্রামের আজিজ মণ্ডলের ছেলে।
সদর থানার ভার প্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
এম