দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গাজীপুরের কড্ডা বাইমাইল এলাকায় পিক আপ ভ্যান চাপায় মোটরসাইকেল আরোহী দুজন নিহত হয়েছেন। এঘটনায় আরও এক আরোহী গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। শুক্রবার রাত সাড়ে আটটায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ঝুট গুদাম ব্যবসায়ী মঞ্জুর হোসেন (৪১) ও হাসান (৪০)। নিহতরা কোনাবাড়ি এলাকায় ঝুট ব্যবসা করতেন। তবে তাদের বিস্তারিত পরিচয় জানাতে পারেনি পুলিশ।
কোনাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম আশরাফ উদ্দিন বলেন, রাতে কোনাবাড়ি থেকে ঝুট গুদাম ব্যবসায়ী মঞ্জুর হোসেন, হাসানসহ তিন জন একটি মোটর সাইকেলে চড়ে চান্দনা চৌরাস্তার দিকে যাচ্ছিলেন। তাদের বহনকারী মোটরসাইকেলটি ঢাকা টাঙ্গাইল মহাসড়কের কড্ডা বাইমাইল এলাকায় ময়লার ভাগাড়ের সামনে পৌঁছালে পেছন দিক থেকে একটি পিকআপ সজোরে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মঞ্জূর হোসেন ও হাসান মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান তিনি।