দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নরসিংদীতে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষসহ বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ মে) নরসিংদী সদর উপজেলার পাঁচদোনা ইউনিয়নের দুইটি পৃথক কেন্দ্রে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ১২ জন আহত হয়েছে। গুরুত্বর আহত দুই জনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
বুধবার দুপুর আড়াইটার দিকে সদর উপজেলার পাঁচদোনা ইউনিয়নের পাঁচদোনা স্যার কেজি গুপ্ত স্কুল এন্ড কলেজের কেন্দ্রে আনারস প্রতিকের প্রার্থী আব্দুল বাকিরের সমর্থক মেহেরপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আজহার অমিত প্রান্ত লোকজন নিয়ে প্রবেশের চেষ্ঠা করে। এনিয়ে প্রতিদ্বন্দ্বী কাপ-পিরিচের প্রার্থী আনোয়ার হোসেনের সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়।
পরে তাদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এসময় আনারস প্রতিকের নির্বাচনী ক্যাম্প ভাঙ্গচুর ও দুইটি মোটরসাইকেল ভাঙ্গচুর করা হয়। এসময় ককটেল বিস্ফোরনের ঘটনা ঘটে। এতে দুইজন আহত হয়।
পরে পুলিশ ও ডিবি ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এসময় অবিস্ফোরিত ককটেল ও দা উদ্ধার করা হয়।
অন্যদিকে সকাল ৯টার দিকে একই ইউনিয়নের কাকশিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে কেন্দ্র দখলের চেষ্টার সময় সদর উপজেলা পরিষদ নির্বাচনের আনারস প্রতিকের সমর্থকদের সাথে কাপপিরিচ প্রতিকের সমর্থকদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়।
একপর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ১০ জন আহত হয়। ওই সময় কেন্দ্রে ভোট গ্রহন সাময়িক ভাবে বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। পরে ৪০ মিনিট পর পুণরায় ভোট চালু করা হয়।
কাকশিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার কাউছার আহমেদ জানান, দুই পক্ষের সংঘর্ষের উত্তেজনার ফলে ৪০ মিনিট বন্ধ থাকে ভোট গ্রহণ। পরবর্তীতে পূনরায় চালু হয় কেন্দ্রটি।
এছাড়া, সদর উপজেলা মূলপড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাহিরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিলে র্যাব সদস্যরা তাদের কেন্দ্র থেকে সড়িয়ে দেয়।
অন্যদিকে, পলাশ উপজেলা পরিষদ নির্বাচনে ভোট চলাকালীন সময়ে কাপপিরিচ প্রতীকের প্রার্থী সৈয়দ জাবেদ হোসেন এজেন্টদের বের করে দেয়ার অভিযোগ করেছেন প্রতিদ্বন্ধী দোয়াত কলমের প্রার্থী শরিফুল হকের বিরুদ্ধে। ডাঙ্গার কেন্দাব, তালতলী, পলাশ কো-অপারেটিভ স্কুলে কাপপরিচের এজেন্টেদের বের করে দেয়া হয়।
পরে পুলিশ তাদের কেন্দ্রে প্রবেশ করায়। এছাড়া সকালে কয়েকটি কেন্দ্র ককটেল ফুটিয়ে আতঙ্ক তৈরী করা হয়। যাতে ভোটাররা ভোট কেন্দ্রে না আসে, ভোট গ্রহণ বাধাগ্রস্থ হয়।
নরসিংদীর পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান বলেন, নরসিংদীতে শান্তিপূর্ন পরিবেশে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রের বাহিরে কিছুটা উত্তোজনা দেখা দেয়। পুলিশ তাৎক্ষনিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। নির্বাচনের সার্বিক পরিস্থিতি ভালো রয়েছে।
এম