দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নীলফামারীর ডিমলা উপজেলা পরিষদ নির্বাচনে সিল মারা ব্যালটের সঙ্গে ছবি তুলেছেন মো. মানিক নামে এক আওয়ামী লীগ নেতা। সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের ব্যক্তিগত আইডিতে পোস্ট করেছেন। পরে তিনি ছবিটি ফেসবুক থেকে সরিয়ে নেন।
বুধবার (৮ মে) দুপুরের দিকে ডিমলা উপজেলার খগাখড়িবাড়ী ইউনিয়নের উত্তর বন্দর খড়িবাড়ী স্পেশাল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন মানিক। তিনি খগাখড়িবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলে জানা গেছে।
জানা যায়, আওয়ামী লীগ নেতা মানিক মোবাইল নিয়ে ভোটকেন্দ্রে যান। সেখানে ব্যালটে সিল মেরে সেখানেই সিল মারা ব্যালটের ছবি তার ব্যক্তিগত আইডিতে পোস্ট করেন।
তবে তার এই কাজটিকে অন্যায় হিসেবে দেখছেন না ওই আওয়ামী লীগ নেতা। তিনি জানান, ভোট ও ফেসবুক আইডি তার ব্যক্তিগত। তার পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে ফেসবুকে দিয়েছেন। অতএব এখানে অন্যায়ের কিছু দেখছেন না।
এদিকে ডিমলা উপজেলা নির্বাচন কর্মকর্তা শুভ কুমার সরকার বলেন, ভোটকেন্দ্রের গোপন বুথে প্রকাশ্যে ভোট দেওয়ার ছবি তোলা বেআইনি। কোনো ভোটার যাতে ভোটকেন্দ্র মোবাইল ব্যবহার করতে না পারেন সেজন্য সেখানে নিয়োজিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রিসাইডিং কর্মকর্তাদের বিশেষভাবে নজর দেওয়ার কথা বলা হয়েছে। এরপরও ওই ব্যক্তি কীভাবে মোবাইল ব্যবহার করেছে তা জানা নেই।
এফএইচ