দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মাদারীপুরে সদর উপজেলার চেয়ারম্যান প্রার্থী আসিবুর রহমান খান সংবাদ সম্মেলন করেছেন। রোববার (৫ মে) বেলা ১১টার দিকে তার নিজ বাসভবনে এ সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে তার প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান পদ প্রার্থী মোটরসাইকেল প্রতীকের পাভেলুর রহমান শফিক খানের বিরুদ্ধে নির্বাচনের বিভিন্ন শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ করেন আসিবুর রহমান খান। এ সময় আসিবুর রহমান খান আরও বলেন, তার সমর্থকদের বিভিন্ন হুমকি ধমকি ও ভয়ভীতি শারীরিক নির্যাতন ও টাকার প্রলোভন দেখিয়ে আসছে পাভেলুর রহমান শফিক খানের কর্মীরা।
এ সময় তিনি এসব ঘটনায় নির্বাচন কমিশন ও স্থানীয় প্রসাশনের কাছে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। এছাড়া ৮ মে নির্বাচন সুস্থ করার লক্ষ্যে প্রশাসনকে কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তিনি।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাখাওয়াত হোসেন সেলিম, সাধারণ সম্পাদক এজাজুর রহমান আকনসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
জেবি