দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বৃষ্টিতে রাঙামাটির বন বিভাগের স্টাফ কোয়ার্টারের একটি দেয়াল ধসে পড়েছে।
রোববার (৫ মে) সকালে বনরুপার ফরেস্ট কলোনি এলাকায় এ ধসের ঘটনা ঘটে।
দেয়াল ধসে কেউ হতাহত না হলেও মোটরসাইকেলসহ পাশের সুপ্রদীপ চাকমার বাড়ির ক্ষয়ক্ষতি হয়েছে।
দেয়াল ধসে বাড়ির জানালাসহ দেয়াল ভেঙ্গে গেছে। এতে দেয়ালের নিচে একটি মোটরসাইকেলও চাপা পড়েছে। বনবিভাগ নিম্নমানের কাজ করে ঝুঁকিপূর্ণ দেয়াল নির্মাণ করার কারণে এমন ধসের ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছে ক্ষতিগ্রস্ত পরিবারটি।
ক্ষতিগ্রস্ত পরিবারের অভিযোগ, দেয়ালটি নির্মাণ কাজ করার সময়ে নিম্নমানের কাজ হচ্ছে বলে বন বিভাগকে বারবার জানানো হলেও তারা কোনো পদক্ষেপ নেয়নি। বনবিভাগের গাফিলতির জন্যই এমন দুর্ঘটনা ঘটেছে জানিয়ে দ্রুত ক্ষতিপূরণের দাবি করেন তারা।
বন বিভাগের যোগাযোগ করেও হলে এ বিষয়ে তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
জেবি