দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিশ্ব বিখ্যাত সুর সম্ম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁর প্রপৌত্র প্রখ্যাত সরোদ শিল্পী ওস্তাদ সিরাজ আলী খাঁনকে নাগরিক সংবর্ধনা ও শাস্ত্রীয় সঙ্গীতের আসর অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ মে) সন্ধ্যায় উপজেলা পরিষদ মিলনায়তনে নবীনগরের কথা তৃতীয় বর্ষ উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন সিলেট রিজিওয়ন ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন।
এতে মূখ্য আলোচক ছিলেন গ্লোবাল টেলিভিশনের প্রধান সম্পাদক সৈয়দ ইশতিয়াক রেজা। অনুষ্ঠানে নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর ফরহাদ শামীমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সিরাজুল ইসলাম, শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী শেখ জসীম, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জহির রায়হান প্রমুখ।
আলোচনা সভা শেষে প্রখ্যাত সরোদ শিল্পী ওস্তাদ সিরাজ আলী খাঁনের পরিবেশনায় একটি সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। এ সময় তার সরোদের সুরের মূর্ছনায় উপস্থিত শ্রোতারা মুগ্ধ হন।
জেবি