দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সরকার ও আদালত আওয়ামী লীগকে নিষিদ্ধ না করলে তাদের নির্বাচন অংশগ্রহণে কোনো বাধা নেই বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম নাসির উদ্দিন।
চট্টগ্রাম সার্কিট হাউস মিলনায়তনে সোমবার সকালে ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এমন মন্তব্য করেন।
সিইসি বলেন, নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীন। কমিশনের ওপর কোনো চাপ নেই। সুষ্ঠু নির্বাচন করতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবে কমিশন। আগামী ৬ মাসের মধ্যে ভোটার তালিকা হালনাগাদ করা হবে।
তিনি আরও বলেন, এবার আগের মতো আর ভোট হবে না। ৫ই আগস্টের পরে ভোটের ব্যাপারে জাতীয় ঐক্য সৃষ্টি হয়েছে। ৯১, ৯৬ এর মতো নির্বাচন অনুষ্ঠিত হবে।
আরএ