দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুষ্টিয়ায় স্বাস্থ্য বিভাগ ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ অভিযানে দুইটি ডায়াগনস্টিক সেন্টারকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (৩ মার্চ) দুপুরে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। এ সময় অনিয়ম অব্যবস্থাপনা ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় বাহার ডায়াগনস্টিক সেন্টার ও রয়েল ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার করে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযানটি পরিচালনা করেন কুষ্টিয়ার সিভিল সার্জন মো. আকুল উদ্দিনসহ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা।
এ সময় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক সুচন্দন মণ্ডল বলেন, জেলা সিভিল সার্জন ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অবৈধ ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে যৌথ অভিযানে পরিচালনা করা হচ্ছে।
অনিয়ম, অব্যবস্থাপনা ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
আর জেলা সিভিল সার্জন আকুল উদ্দিন বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক জেলায় অবৈধ ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালের বিরুদ্ধে অভিযান চলছে। আগামীতেও এ অভিযান অব্যাহত থাকবে।
জেবি