• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • খুলনা
  • কুষ্টিয়া

কুষ্টিয়ার বিএনপির কর্মী সমাবেশে বক্তব্য দিলেন ওসি

কুষ্টিয়া প্রতিনিধি
  ২৮ ডিসেম্বর ২০২৪, ০৯:৪৭

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+

কুষ্টিয়ার খোকসা উপজেলা বিএনপির কর্মী সমাবেশে নিজেকে নির্যাতিত দাবি করে বক্তব্য দিয়েছেন খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈনুল ইসলাম। ৫ আগস্ট না হলে তিনি ওসি হতে পারতেন না বলেও মন্তব্য করেন তিনি।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

বুধবার (২৫ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে খোকসা জানিপুর সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে ওসির দেওয়া বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছেG

ভিডিওতে দেখা যায়, ওসি মঈনুল ইসলাম বিএনপি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‌আপনারা দুই মিনিট শোনেন, বিনীত অনুরোধ করি কেউ চিল্লাইয়েন না। গত ১৫-১৬টা বছর কোথায়-কীভাবে ছিলেন আপনারা, আমার চেয়ে আপনারা ভালো জানেন। কোথায় কীভাবে কষ্ট করছেন, ঠিকমতো বাড়িতে থাকতে পারেননি। আমি পুলিশ, আমাকে বাধ্য করেছে। হয়তো আপনারা আমাকে দেখে বলছেন, এ বড় বড় কথা বলে। আসলে না, আমিও এরকম নির্যাতিত ছিলাম। ৫ তারিখের এই গণঅভ্যুত্থান না হলে আমি আজ এই থানার ওসি হতে পারতাম না। এটা আমি সব সময় বলি এবং স্বীকার করি। আমি বিনীত অনুরোধ করি, আপনাদের অনেক ত্যাগ-তিতিক্ষায় আজ আপনারা এ পর্যন্ত আসতে পেরেছেন।

তিনি আরও বলেন, ৫ আগস্ট হয়েছে বলেই আমি আজ ওসি। আপনাদের সামনে সুযোগ এসেছে। নিজেদের মধ্যে ঐক্য ধরে রাখেন।

এদিকে বিএনপির সমাবেশে বক্তব্য দেওয়ার ভিডিও ভাইরাল হওয়ার পর বক্তব্য দেওয়ার কথা অস্বীকার করেন খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঈনুল ইসলাম।

তিনি জানান, আপনাকে কে বলল আমি বক্তব্য রেখেছি? ওখানে গণ্ডগোল হচ্ছিল, আমি মাইকে সবাইকে শান্ত হওয়ার জন্য বলেছি। আমি কোনো রাজনৈতিক বক্তব্য রাখিনি।

এ বিষয়ে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি নাথ বলেন, স্বাভাবিকভাবে কোনো রাজনৈতিক দলের সমাবেশে কোনো পুলিশ সদস্যের বক্তব্য রাখার সুযোগ নেই। তবে কোনো পরিস্থিতিতে সে কথা বলেছে, ব্যাপারটি খোঁজ নিয়ে বিস্তারিত জানাতে পারবো।

খোকসা উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আমজাদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে সাবেক এমপি সৈয়দ মেহেদী আহমেদ রুমি, কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ, সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকারসহ দলটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরএ

  • ওসি
  • কুষ্টিয়া
এ সম্পর্কিত আরও খবর
কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু
কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু
দেড় মাসের কর্মজীবনে বিতর্কের পাহাড়, চৌগাছার ওসি ক্লোজড
দেড় মাসের কর্মজীবনে বিতর্কের পাহাড়, চৌগাছার ওসি ক্লোজড
বিতর্কিত ওসি পায়েলের অশালীন ভিডিও ভাইরাল
বিতর্কিত ওসি পায়েলের অশালীন ভিডিও ভাইরাল
বিমানবন্দর থানার নতুন ওসি তাসলিমা
বিমানবন্দর থানার নতুন ওসি তাসলিমা
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।