দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মানিকগঞ্জের শিবালয় উপজেলার জান্নাতুল বাকি কবরস্থান থেকে ১৮টি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছ।
রোববার (৩ মার্চ) বেলা একটার দিকে শিবালয় থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল রউফ সরকার স্থানীয়দের বরাত দিয়ে এই বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (২ মার্চ) দিনগত রাত বা অন্য কোনো রাতে উপজেলার মহাদেবপুর ইউনিয়নের বরঙ্গাইল গ্রামের জান্নাতুল বাকি কবরস্থান থেকে দুর্বৃত্তরা কঙ্কাল চুরি করে নিয়ে যায় বলে ধারণা করছেন স্থানীয়রা। এর আগেও এই কবরস্থান থেকে কঙ্কাল চুরির ঘটনা ঘটেছিল বলে জানান তারা।
স্থানীয়রা জানান, আজ সকালে কবরস্থানের মৃত ব্যক্তির স্বজনের কবর জিয়ারত করতে আসেন। তারা দেখতে পায় কবরস্থানের কবরগুলো খোড়া রয়েছে। এবং কবরস্থানের চারপাশে মানুষের শরীরের বিভিন্ন অংশের কঙ্কাল পরে রয়েছে। তা দেখে তারা চিৎকার করলে আশেপাশের বাড়ির সকলেই কবরস্থানে আসে। পরে তারা পুলিশকে খবর দেয়। স্থানীয়রা কয়েকটা কবর খুড়ে দেখতে পায় সেখানে কোনো মৃত ব্যক্তির মৃতদেহ নাই। এ ঘটনা শুনে ওই কবরস্থানে কবর দেওয়া ব্যক্তিদের স্বজনরা এসে কান্নায় ভেঙে পরে।
মহাদেপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. শাহাজাহান মিয়া বলেন, খবর পেয়ে কবরস্থানে গিয়ে দেখতে পায় ৮টি কবর খুড়া রয়েছে আরও ১০টি কবর আংশিক খুড়া। তবে সঠিকভাবে বলা যাচ্ছে না মোট কতগুলো কঙ্কাল চুরি হয়েছে।
শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল রউফ সরকার বলেন, কতগুলো কবর থেকে কঙ্কাল চুরি হয়েছে তা সঠিকভাবে এখনও জানা যায়নি। তবে এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
জেবি