• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • ময়মনসিংহ
  • শেরপুর

চেল্লাখালী নদীতে চলছে অবৈধ বালু উত্তোলন

রফিক মজিদ, শেরপুর
  ০৩ মার্চ ২০২৪, ১৭:১৬

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: দেশ টিভি
ছবি: দেশ টিভি

শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী গারো পাহাড় এলাকার পাহাড়ি চেল্লাখালী নদীতে চলছে অবৈধভাবে বালু উত্তোলন। ফলে ওই এলাকার সীমান্ত সড়কের চেল্লাখালী নদীর উপর নির্মিত ব্রিজ হুমকির মুখে পড়েছে। সেইসঙ্গে নষ্ট হচ্ছে ফসলের মাঠ এবং হুমকির মুখে ঘর-বাড়ি। এ বিষয়ে ক্ষতিগ্রস্ত এলাকাবাসী উপজেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিয়েও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। তবে উপজেলা প্রশাসন বলছেন অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রায়ই অভিযান পরিচালনা করা হয়।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

সরজমিনে গিয়ে দেখা গেছে, ‌শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী গারো পাহাড় এলাকার পাহাড়ি খরস্রতা নদী চেল্লাখালী। বর্ষায় এই নদী দিয়ে উজান থেকে পাহাড়ি ঢলের সঙ্গে প্রচুর বালু নেমে আসে। তাই বর্ষা চলে গেলে স্থানীয় প্রশাসন ইজারার মাধ্যমে বালু উত্তোলনে অনুমতি দিলেও অসাধু ইজারাদার ও স্থানীয় কিছু অবৈধ বালু ব্যবসায়ী কোনো নিয়ম নীতির তোয়াক্কা না করে নিজেদের স্থানীয় প্রভাব খাটিয়ে বরুঙ্গা ব্রিজের আশপাশ থেকে এবং নদীর তীরবর্তী বিভিন্ন ফসলি জমি থেকে বালু উত্তোলন করে যাচ্ছে। এতে গভীর খাদ তৈরি হয়ে আশপাশের বিভিন্ন ফসলি জমি ভেঙে পড়ছে।

এছাড়া হুমকির মুখে আছে আশপাশের বেশ কিছু ঘরবাড়ি। সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে সীমান্ত সড়কের বুরুঙ্গা ব্রিজ। এ ব্রিজের পিলারগুলো নিচের মাটি সরে যাওয়ায় ব্রিজের পিলারের পাইলিং বেরিয়ে পড়েছে। স্থানীয়দের অভিযোগ বালু উত্তোলনকারীরা প্রভাবশালী হওয়ায় তাদের ইচ্ছামতো অবৈধভাবে বালু উত্তোলন করে যাচ্ছে। সরকার থেকে বালু মহলের যে ইজারা দেওয়া হয়েছে তা ব্রিজ থেকে দুই কিলোমিটার দূরে। অথচ তারা প্রভাব খাটিয়ে ব্রিজের আশপাশ থেকেই অসংখ্য সেলো মেশিন দিয়ে বালু তুলে যাচ্ছে প্রকাশ্যে দিবালোকে।

বালু উত্তোলনকারী প্রভাবশালীরা তাদের ইচ্ছামতো বালু উত্তোলন করতে গিয়ে স্থানীয় কারো বাধা পেলে তার ওপর চড়াও হয় এবং হুমকি-ধমকি মারপিট ও মামলাও করা হয় বলে জানিয়েছেন ভুক্তভোগী অনেকেই।

অবৈধ বালু উত্তোলনের কারণে বরুঙ্গা ব্রিজের পাশাপাশি পার্শ্ববর্তী বারোমারি বাজারসংলগ্ন বুরুঙ্গা গ্রামের সরকারি খাস জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছেন স্থানীয় প্রভাবশালী রসূল মাহমুদ নামে এক বালু ব্যবসায়ী।

সেখানে একটি বিদ্যুতের খুঁটি, কৃষি আবাদের সেচের ড্রেন ও একটি মসজিদসহ বেশকিছু বাড়ি ঘর এখন হুমকির মুখে রয়েছে।

স্থানীয় বরুঙ্গা, অন্ধারুপাড়া ও খলচন্দা গ্রামের প্রায় ২ শতাধিক শ্রমিক এই বালু উত্তোলন ও পরিবহনের কাজের সঙ্গে জড়িতরাও চায় বৈধভাবে বালু তোলা বন্ধ হোক।

বৈধভাবে বালু উত্তোলন করা হলে তারাও কর্মহীন হয়ে পড়বে না। এ বিষয়ে পোড়াগাঁও শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক বাদশা মিয়া বলেন, আমরাও চাই বৈধভাবে বালু উত্তোলন করা হোক। এতে আমরাও কেউ ক্ষতিগ্রস্ত হব না।

এদিকে শুক্রবার ওই নদীর তীরবর্তী এলাকায় সাংবাদিকের উপস্থিতি টের পেয়ে বালু উত্তোলনের স্যালো মেশিন বন্ধ করে ওই জায়গা থেকে তাদের লোকজন সব চলে যায়। কোনোভাবেই তাদের আর খুঁজে পাওয়া যায়নি। অবশেষে টেলিফোনের মাধ্যমে স্থানীয় অবৈধ বালু উত্তোলনকারী রসূল মাহমুদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানায়, আমি বৈধভাবে ভালো উত্তোলন করছি।

এদিকে মূল ইজারাদার সাবেক ছাত্রলীগ নেতা জোবায়ের হোসেন সোহেলের সঙ্গে অবৈধভাবে বালু উত্তোলনের বিষয়ে টেলিফোনে যোগাযোগ করলে তিনি এ বিষয়ে সদুত্তর দিতেন না পেরে পড়ে বিস্তারিত জানাবে বলে ফোন রেখে দেয়। এরপর তাকে আর পাওয়া যায়নি।

আরও পড়ুন

শৈলকুপায় আগুনে পুড়ল ৩ গরু

অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে গ্রামবাসীর লিখিত অভিযোগের বিষয়ে নালিতাবাড়ী উপজেলার নির্বাহী কর্মকর্তা রিসিল জানায়, আমরা প্রায়ই অভিযান চালিয়ে অবৈধ ভালো উত্তোলন বন্ধ করছি। তবে আবারও চালু হলে সে বিষয়ে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনে ব্যবস্থা গ্রহণ করা হবে।

অবৈধ বালু উত্তোলনের কারণে পরিবেশ বিপর্যয় রক্ষা এবং স্থানীয় ক্ষতিগ্রস্ত গ্রামবাসীর ফসলের জমি ও ঘরবাড়ি রক্ষায় প্রশাসনের উচ্চ পর্যায়ের হস্তক্ষেপ কামনা করছেন স্থানীয় সচেতন মহল।

জেবি

  • নদী
  • ঘরবাড়ি
  • সারাদেশ
  • সীমান্ত
এ সম্পর্কিত আরও খবর
কুমিল্লায় পুকুরে ভাসছিল শিশু দুই বোনের মরদেহ
কুমিল্লায় পুকুরে ভাসছিল শিশু দুই বোনের মরদেহ
সীমান্তে ভারতীয় গরু ও জিরাসহ দুই চোরাকারবারি আটক
সীমান্তে ভারতীয় গরু ও জিরাসহ দুই চোরাকারবারি আটক
নৌ শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদীবন্দর
নৌ শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদীবন্দর
উৎসবমুখর পরিবেশে সারাদেশে উদযাপিত হচ্ছে বড়দিন
উৎসবমুখর পরিবেশে সারাদেশে উদযাপিত হচ্ছে বড়দিন
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।