দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঝিনাইদহের শৈলকুপার বাহির রয়েড়া গ্রামে অগ্নিকাণ্ডে তিনটি গরু পুড়ে মারা গেছে। এতে অন্তত ৫ লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে।
শনিবার (২ মার্চ) রাত আনুমানিক ১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
জানা যায়, বাহির রয়েড়া গ্রামের কৃষক আয়ুব হোসেন দুটি গাভি গরু পালন করতেন। গতকাল একটি গাভীর বাছুর ভূমিষ্ট হয়। রাতে গোয়াল ঘরে তারা মশার কয়েল জ্বালিয়ে দেয়।
অসাবধানতাবশত মশার কয়েল থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। একপর্যায়ে পুরো গোয়াল ঘরে আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয়রা টের পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনার আগেই গর্ভবতী একটি গাভি গরু ও সদ্য ভূমিষ্ট একটি বাছুর পুড়ে মারা যায়। মৃত গাভিটি ১০ মাসের অন্ত:সত্বা ছিলো। দুই একদিনের মধ্যে বাচ্চা ভূমিষ্ট হওয়ার কথা ছিল। অন্যদিকে প্রসূতি গাভিটিও পুড়ে ঝলসে গেছে।
কৃষক আয়ুব হোসেন জানান, আগুনে তার ১০ মাসের গর্ভবতী গাভী ও একটি বাছুর মারা গেছে। আরেকটি গাভী পুড়ে ঝলসে গেছে। এতে অন্তত ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি জানান।
পরে স্থানীয়রা পুড়ে মরা গরুগুলোকে বাড়ির পার্শ্বে গর্ত খুড়ে পুতে রাখে।
জেবি