দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গোপালগঞ্জ সদর উপজেলার মালিবাতা বিশ্ববন্ধু সেবাশ্রমের পূজারি হাসিলতা বিশ্বাসকে (৭০) হত্যা করেছে দুর্বৃত্তরা। ওই নারীর হাত-পা বেঁধে ও মুখে কাপড় গুঁজে দিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে পুলিশের ধারণা। শনিবার (২ মার্চ) রাতের যেকোনো সময়ে তাকে হত্যা করা হয়েছে।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনিচুর রহমান জানান, মালিবাতা সেবাশ্রমে দীর্ঘ ১ বছর ধরে পূজা অর্চনা ও দেখাশুনা করে আসছিলেন হাসিলতা। শনিবার রাতে ওই আশ্রমে তিনি একাই ঘুমিয়ে ছিলেন। আজ রোববার ভোরে কয়েকজন এলাকাবাসী আশ্রমে গেলে আশ্রমের মন্দিরের দরজা খোলা দেখতে পান। পরে ভেতরে গেলে হাসিলতার মুখ ও হাত বাঁধা অবস্থায় মরদেহ পড়ে থাকতে দেখে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থালে গিয়ে মরদেহ উদ্ধার করে।
তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে ওই বৃদ্ধাকে ধর্ষণ করা হতে পারে। তবে তা ডাক্তারি পরীক্ষার পরে জানা যাবে বলে জানান তিনি। এছাড়া ওই বৃদ্ধার ঘরের আলমারি ও আশ্রমের দান বাক্স ভাঙ্গা ছিল। বিষয়টি শুধু পুলিশ নয়, বিভিন্ন সংস্থা তদন্ত করছেন। তদন্ত শেষে দ্রুত দোষীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নিহত পূজারি হাসিলতা বিশ্বাস সদর উপজেলার নিজড়া ইউনিয়নের দোয়ানীপাড়া গ্রামের মৃত দিপীন বিশ্বাসের স্ত্রী।
জেবি