• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • বরিশাল
  • পিরোজপুর
  • কাউখালী

ভ্যানচালক হত্যা মামলায় ১ জনের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন

মো. হাসিবুল ইসলাম হাসান, পিরোজপুর
  ৩০ জানুয়ারি ২০২৪, ১৭:৫০

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: দেশ টিভি
ছবি: দেশ টিভি

পিরোজপুরের কাউখালিতে মিজান শেখ মানিক নামের এক ভ্যানচালককে হত্যা করে ভ্যান চুরির ঘটনায় ছাইদুল ইসলাম মোল্লা নামে একজনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

এ ঘটনায় সঞ্জয় চন্দ্র দেবনাথ, শেখ মাইনুল হাসান জামাল, পল্টু কুমার দাস পল্টন নামে আরও তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুরে পিরোজপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মোক্তাগীর আলম এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত ছাইদুল ইসলাম মোল্লা (২৬) পিরোজপুরের নাজিরপুর উপজেলার বুইচাকাঠি গ্রামের আকরাম মোল্লার ছেলে, সঞ্জয় চন্দ্র দেবনাথ (৪৯) কাউখালি উপজেলার চিরাপাড়া গ্রামের মনরঞ্জন দেবনাথের ছেলে, পল্টু কুমার দাস পল্টন (২৮) একই গ্রামের সুনীলচন্দ্র দাসের ছেলে ও শেখ মাইনুল হাসান জামাল (২৭), কাউখালি উপজেলার ডুমজুরি গ্রামের শাহজাহান আলী শেখের ছেলে।

আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) জহুরুল ইসলাম জানান, ২০১৭ সালের ১৬ জুলাই কাউখালি উপজেলার চিরাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আ. ছালেক সরদারের বাড়ির পেছনে একই গ্রামের রবীন্দ্রনাথ মণ্ডলের পানের বরজের পশ্চিম পাশের বেড়ের (নালা) পানিতে একজন অজ্ঞাতনামা পুরুষের লাশ উদ্ধার করে পুলিশ।

লাশের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া যায়। সুরতহালে পুলিশ ধারণা করে কেউ পরিকল্পিতভাবে খুন করে আলামত গোপন করার জন্য লাশ লুকিয়ে রাখে। এ ঘটনায় ওই দিনই কাউখালি থানার উপপরিদর্শক (এসআই) দীপক কুমার বিশ্বাস বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।

এ ঘটনায় ২০১৮ সালের ২৫ জানুয়ারি কাউখালি থানার উপপরিদর্শক (এসআই) মো. জলিল আহম্মেদ চারজনকে আসামি করে আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেন।

তদন্ত প্রতিবেদনে এসআই মো. জলিল আহম্মেদ অজ্ঞাতনামা ওই লাশের পরিচয় ও হত্যার মূল কারণ উল্লেখ করেন।

আরও পড়ুন

পটুয়াখালীতে বিএনপির কালো পতাকা মিছিলে পুলিশের লাঠিচার্জ

তদন্ত প্রতিবেদনে অজ্ঞাতনামা ওই লাশ মিজান শেখ মানিক নামে এক ব্যক্তির। তিনি পেশায় একজন ব্যাটারিচালিত ভ্যানের চালক ছিলেন। ঘটনার দুই দিন আগে ২০১৭ সালের ১৪ জুলাই সন্ধা সাড়ে সাতটার দিকে আসামিরা মিজান শেখ মানিককে কৌশলে ঘটনাস্থলে নিয়ে পরিকল্পিতভাবে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে লাশ বেড়ের পানিতে ফেলে দেয় এবং মিজান শেখ মানিকের ব্যাটারিচালিত ভ্যান গাড়িটি আত্মসাত করে।

আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) জহুরুল ইসলাম জানান, ২১ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণের পরে মামলার দীর্ঘ শুনানি শেষে পিরোজপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মোক্তাগীর আলম রায় ঘোষণা করেন। রায় ঘোষণাকালে আদালতে আসামি ছাইদুল ইসলাম মোল্লা ওরফে সাইফুলকে মৃত্যুদণ্ড ও সঞ্জয় চন্দ্র দেবনাথ, শেখ মাইনুল হাসান জামাল ও পল্টু কুমার দাস পল্টনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন। আসামি পল্টু কুমার দাস পল্টন পলাতক আছেন।

জেবি

  • বরিশাল
  • পিরোজপুর
  • সারাদেশ
  • মামলা
  • শুনানি
এ সম্পর্কিত আরও খবর
কুমিল্লায় পুকুরে ভাসছিল শিশু দুই বোনের মরদেহ
কুমিল্লায় পুকুরে ভাসছিল শিশু দুই বোনের মরদেহ
আদালত প্রাঙ্গণে হত্যা মামলার আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা, এসআই আহত
আদালত প্রাঙ্গণে হত্যা মামলার আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা, এসআই আহত
পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর 
পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর 
ইউপি চেয়ারম্যান সুমনকে প্রধান আসামি করে দুই মামলা 
ইউপি চেয়ারম্যান সুমনকে প্রধান আসামি করে দুই মামলা 
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।