দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গত এক সপ্তাহ ধরে উত্তরের হিমেল হাওয়া, শৈত্যপ্রবাহ, ঘন কুয়াশায় হাড়কাঁপানো শীতে গাইবান্ধার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।
এদিকে গাইবান্ধায় অসহায় ও শীর্তাত মানুষের মধ্যে রেডক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে শনিবার (১৩ জানুয়ারি) নিজস্ব কার্যালয় চত্বর থেকে ৫০০ শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণের উদ্বোধন করেন গাইবান্ধা রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি আবু বকর সিদ্দিক।
কম্বল বিতরণকালে উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক মৃদুল মোস্তাফিজ ঝন্টু, মোজাম্মেল হক ঝিলাম, রিজিয়া আকতার বিউটি, ডলি বেগম, রেজাউন্নবী রাজু, অ্যাড. মহিবুল হক মোহন, মোজাহিদুল ইসলাম রাসেল প্রমুখ।
জেবি