দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় তীব্র শীত থেকে রক্ষা পেতে আগুন পোহাতে গিয়ে দগ্ধ হওয়া বৃদ্ধা জবা রানীর (৭৫) মৃত্যু হয়েছে।
শুক্রবার (১২ জানুয়ারি) রাত ১০টার দিকে পৌর শহরের ১ নম্বর ওয়ার্ডের কর্ণিপাড়ার নিজ বাড়িতে মারা যান তিনি। জবা রানী কর্ণিপাড়ার মৃত বিপিন চন্দ্র সরকারের স্ত্রী।
স্থানীয়রা জানায়, নিঃসন্তান ছিলেন জবা রানী। স্বামীর মত্যুর পর থেকে নিজ বাড়িতে একাই বাস করতেন। কনকনে শীত থেকে একটু স্বস্তির আশায় বৃহস্পতিবার দুপুরে বাড়ির আঙিনায় খড়ের আগুনের তাপ নিচ্ছিলেন তিনি। এ সময় আগুন কাপড়ে লেগে ওই বৃদ্ধা দগ্ধ হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। সেখানে চিকিৎসা শেষে ওই বৃদ্ধাকে বাড়িতে নিয়ে আসা হয়। পরে শুক্রবার রাতে তিনি মারা যান। সুন্দরগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র মো. ছামিউল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
জেবি