• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • ঢাকা
  • মাদারীপুর
  • কালকিনী

কালকিনিতে বেদেপল্লীতে হামলার অভিযোগ ছাত্রলীগের বিরুদ্ধে

শিব শংকর রবিদাস, মাদারীপুর
  ১২ জানুয়ারি ২০২৪, ২১:৪৩

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: দেশ টিভি
ছবি: দেশ টিভি

সদ্য সমাপ্ত নির্বাচনে নৌকার পক্ষে ভোট দেওয়ায় কালকিনি উপজেলা ছাত্রলীগের সভাপতি বাকামিন খানের নেতৃত্বে বেদেপল্লীতে হামলার অভিযোগ উঠেছে। এই ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দিলেও পুলিশ মামলা নেয়নি। গ্রেপ্তার হয়নি অপরাধীরা। ঘটনার পর থেকে আতঙ্কে রয়েছে বেদেপল্লীর শতাধিক পরিবার।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

এ ঘটনায় শুক্রবার (১২ জানুয়ারি) দুপুরে সংবাদ সম্মেলন করেছে বেদেপল্লীর ক্ষতিগ্রস্ত পরিবাররা।

সংবাদ সম্মেলনে ক্ষতিগ্রস্তরা দাবি করেন, মাদারীপুর-৩ আসনে নৌকায় ভোট দেওয়ায় টানা দুই দিনে বেদেপল্লীর ১৭টি বাড়ি ঘরে তাণ্ডব চালানোর অভিযোগ উঠেছে বিজয়ী স্বতন্ত্র প্রার্থী তাহমিনা বেগমের কর্মী-সমর্থকদের বিরুদ্ধে। এ সময় ঘর-বাড়ি ভাঙচুর-লুটপাটের অভিযোগ উঠেছে। ক্ষতিগ্রস্ত অঞ্জনা বেগম বাদী হয়ে ১০ জানুয়ারি ৪২ জনের বিরুদ্ধে কালকিনি থানায় একটি অভিযোগ দায়ের করেন। তবে বাদীর অভিযোগ কালকিনি থানি পুলিশ মামলা রেকর্ড করেনি। গ্রেপ্তার করছে না অপরাধীদের। এতে আতঙ্ক বিরাজ করছে ক্ষতিগ্রস্তদের মাঝে।

সরেজমিনে ঘুরে দেখা যায়, আহাজারি চলছে বেদপল্লীর বেশ কয়েকটি ঘরে। ঘর-বাড়ি তছনছ, লুটপাট করা হয়েছে মূল্যবান জিনিসপত্র। এদিকে ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন নব নির্বাচিত সংসদ সদস্য তাহমিনা বেগম। তিনি ক্ষতিগ্রস্ত ১৭টি পরিবারকে ১ লাখ ৭০হাজার টাকা অনুদান প্রদান করেন।

ভুক্তভোগীদের অভিযোগ, মাদারীপুরের কালকিনির চর ঠেঙ্গামারা গ্রামে কয়েকশ অস্ত্রধারী হামলা চালায় বেদে সম্প্রদায়ের মানুষের ওপর। বিজয়ী স্বতন্ত্র প্রার্থীর কর্মী-সমর্থকরা দফায় দফায় হামলা চালিয়ে ১৭টি বসতঘর ভাঙচুর, লুটপাট ও আগুন ধরিয়ে দেয়। এতে নিঃস্ব হয়ে পড়েছে হতদরিদ্ররা।

বেদেপল্লীর সরদার মনির হোসেন জানান, একসঙ্গে কয়েকশ মানুষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এই হামলা চালিয়েছে। ঘর থেকে সবকিছু নিয়ে গেছে। নগদ টাকা, স্বর্ণালংকার, দামি আসবাবপত্র, খাবারের চাল-ডালও বাদ পড়েনি। পা ধরে তাদের নিষেধ করলেও কেউ শোনেনি এই কথা। হামলার নেতৃত্ব দিয়েছে ছাত্রলীগ সভাপতি বাকামিন খান ও তার ভাই রাশেদ খান। আমরা এর বিচার চাই।

আরও পড়ুন

কুমারখালীতে নির্বাচন পরবর্তী সহিংসতায় গুলিবিদ্ধ ২

তবে হামলায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন কালকিনি উপজেলা ছাত্রলীগের সভাপতি বাকামিন খান। তিনি বলেন, আমি আসার আগেই দুর্বৃত্তরা হামলা চালিয়েছে। আমি থামানোর চেষ্টা করেছি। আমার বিরুদ্ধে আনিত অভিযোগ সত্য নয়।

কালকিনি থানার ওসি (তদন্ত) মারগুব তৌহিদ জানান, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। মাদারীপুর-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে তাহমিনা বেগম জয়লাভ করেন এবং আওয়ামী লীগের প্রার্থী আব্দুস সোবহান গোলাপ বিপুল ভোটে পরাজিত হন।

জেবি

  • মাদারীপুর
  • বেদেপল্লী
  • হামলা
  • ছাত্রলীগ
এ সম্পর্কিত আরও খবর
ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০
ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০
‘মার্চ ফর ইউনিটি’র শিক্ষার্থীদের গাড়িবহরে হামলা, সংঘর্ষে রণক্ষেত্র
‘মার্চ ফর ইউনিটি’র শিক্ষার্থীদের গাড়িবহরে হামলা, সংঘর্ষে রণক্ষেত্র
ফেনীতে আ.লীগ-ছাত্রলীগের ৫ নেতা রিমান্ডে 
ফেনীতে আ.লীগ-ছাত্রলীগের ৫ নেতা রিমান্ডে 
ইউপি চেয়ারম্যান সুমনকে প্রধান আসামি করে দুই মামলা 
ইউপি চেয়ারম্যান সুমনকে প্রধান আসামি করে দুই মামলা 
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।