দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাংলাদেশে এই প্রজন্মের জনপ্রিয় সঙ্গীতশিল্পী মৌসুমী আক্তার সালমা তার স্বামী-সন্তানের সঙ্গে এরইমধ্যে লণ্ডনে পৌঁছেছেন। তবে, যাবার আগে সালমা ‘কালা পাখি’ শিরোনাম একটি নতুন গানে কন্ঠ দিয়ে গেছেন।
গানটি লিখেছেন আশিক বন্ধু, সুর সঙ্গীত করেছেন সুমন কল্যাণ। রাজধানীর মগবাজারস্থ সুমন কল্যাণের নিজস্ব স্টুডিওতে গানটির রেকর্ডিংয়ের কাজ সম্পন্ন হয়েছে।
গানের কথা ঠিক এমন, সাদা মুখ কালা কইরা বন্ধু দেখায় গোসসা, আমি নাকী কালা পাখি বন্ধু হইলো ফর্সা’। এমন ভিন্নরকমের গীতিকবিতার গানটি গেয়ে ভীষণ উচ্ছসিত সালমা।
সালমা বলেন, ‘এর আগেও আমি আশিক বন্ধু ভাইয়ের গীতি কবিতায় গান গেয়েছি। তবে, এই গানের কথা তার লেখা বিগত গানের চেয়ে একটু অন্যরকম। যে কারণে গানটি গাওয়ার পরই আমার মৌলিক গানের মধ্যে আরো এক প্রিয় গানে রূপান্তরিত হয়েছে এই গান।
তিনি বলেন, কেন জানি মনে হচ্ছে এই গানটি প্রকাশের পর শ্রোতা দর্শকের মনে জায়গা করে নেবে। আগামী দিনে স্টেজ শোতেও দর্শক এই গানের জন্য অনুরোধ করবেন, এমন বিশ্বাস আমার মনের মধ্যে সৃষ্টি হয়েছে। সত্যি বলতে কী, গানের কথা ও সুর মিলিয়ে যখন কোনো ভালো গান তৈরি হয় তখন গানটির ভবিষ্যত কী তা শিল্পী নিজেও অনুভব করতে পারে।
সালমা আরও বলেন, এই গান শ্রোতা দর্শকের মনে গেঁথে যাবে বলেই আমার বিশ্বাস। ধন্যবাদ সুমন কল্যাণ দাদাকে এত চমৎকার সুর সঙ্গীত করার জন্য।
এদিকে এরইমধ্যে সালমার কন্ঠে প্রকাশিত হয়েছে ‘বাবুই পাখির ঘর’ শিরোনামে একটি গান। এই গানের কথা লিখেছেন এইচ বি ওয়াহিদ, সুর সঙ্গীত করেছেন রোহান রাজ। লণ্ডনে যাবার আগে সালমা কুষ্টিয়া, পটুয়াখালী, হালুয়াঘাটসহ আরো বেশ কিছু স্থানে স্টেজ শোতে পারফর্ম করে গেছেন। এরইমধ্যে সালমা রকিবুল আলম রকিবের একটি নতুন সিনেমাতে প্লে-ব্যাকও করেছেন। ‘তোমার সনে কুঞ্জবনে’ শিরোনামের আরও একটি গান প্রায় এক মাসে আগে প্রকাশিত হয়েছে। গানটি লিখেছেন, সুর করেছেন ও সালমার সঙ্গে দ্বৈত কন্ঠে গেয়েছেন জামাল হোসেন।
কে