দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

প্রকাশ পেল ছড়ার জাদুকর জগলুল হায়দারের লেখা নতুন গান ‘মন দিয়েছি’। ‘মন দিয়েছি রাইখো তুমি/ কইরা খুব যতন/ মন ভাইংগো না সখা তুমি/ কাচেরই মতন’- এমন সুন্দর গীতিকাব্যে কণ্ঠ দিয়েছেন তরুণ সঙ্গীত শিল্পী মেঘলা। গীত রচনার পাশাপাশি গানটির সুরও করেছেন জগলুল হায়দার।
গানটিতে জোবায়েদ সুমনের নির্দেশনায় সঙ্গীত করেছেন এম আর লিটন। হায়দার টিউন ইউটিউব চ্যানেল থেকে গানটি অবমুক্ত করা হয়।
গানটি প্রসঙ্গে জগলুল হায়দার বলেন, ‘আমি আধুনিক ও উত্তরাধুনিক গান লিখতে অভ্যস্ত। ফোক গান খুব একটা করি না। কিন্তু হায়দার টিউন টিমের ভাই-ব্রাদারদের ক্রমাগত অনুরোধে মডার্ন ফোক ধরনের গান করলাম। আশা করছি শ্রোতাদের ভালো লাগবে।’
ছড়াকার জগলুল হায়দার দুহাতে লিখে চলেছেন অন্যায়, অনিয়ম ও জুলুমের বিরুদ্ধে। সম্প্রতি তিনি ছড়ার পাশাপাশি গান লেখায় জোর দিচ্ছেন। এই প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
কণ্ঠশিল্পী মেঘলা বলেন, ‘জগলুল হায়দারের লেখা এই গীতিকাব্য দেখেই আমার ভালো লেগে যায়। ভালোবাসা দিয়ে গানটি কণ্ঠে তোলার চেষ্টা করেছি।’
অ