দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মাদারীপুরের ২ উপজেলায় ভোট গ্রহন চলছে। তবে বৃষ্টির কারনে কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি তুলনামূলক কম রয়েছে। প্রতিটি কেন্দ্রই বিপুল সংখ্যক আইন শৃংখলা বাহিনীর সদস্যরা দায়ীত্ব পালন করছে।
এ নির্বাচনে মাদারীপুর সদর উপজেলায় ১১৭টি ও রাজৈর উপজেলায় ৬৯টি ভোট কেন্দ্রে ভোটাররা ভোট দিচ্ছেন। প্রতিটি কেন্দ্রে ৪ জন পুলিশ ও ২০ জন আনসার বাহিনীর সদস্য দায়িত্ব পালন করছেন। সদর উপজেলায় ২৯টি ও রাজৈরে ১৪টি মোবাইল টিম দায়িত্ব পালন করছে।
নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সদরে ৭টি স্টাইকিং ফোর্স ও রাজৈরে ৩ টি স্ট্রাইকিং ফোর্স রাখা হয়েছে। সদর উপজেলায় ৬ প্লাটুন বিজিবি ও রাজৈরে ৪ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে। সদর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য শাজাহান খানের বড় ছেলে আসিবুর রহমান খান এবং শাজাহান খানের চাচাতো ভাই ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পাভেলুর রহমান শফিক খান উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রতিন্দন্দ্বীতা করছেন।
সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মোট দুইজন, ভাইস চেয়ারম্যান পদে তিনজন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। ১৫ ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত সদর উপজেলায় মোট ভোটার ৩ লাখ ২২ হাজার ৪২৬ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৬৬ হাজার, নারী ভোটারের সংখ্যা ১ লাখ ৫৬ হাজার ৪২১ জন। আর ৫ জন রয়েছে অন্যান্য ভোটার। এখানে মোট ভোটকেন্দ্র ১১৭টি, যেখানে ৭৯৪টি কক্ষে ভোটাধিকার প্রয়োগ করবেন ভোটাররা।
এদিকে রাজৈর উপজেলায় চেয়ারম্যান পদে মোট প্রার্থী ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী প্রতিন্দন্দ্বীতা করছেন। রাজৈর উপজেলায় মোট ভোটার ২ লাখ দুই হাজার ৩৫৬ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫ হাজার ৪৪৫ জন, নারী ভোটারের সংখ্যা ৯৬ হাজার ৯০৯ জন ও অন্যান্য ভোটার দুই জন। এই উপজেলায় ৬৯টি ভোট কেন্দ্রে ৫০০টি কক্ষে ভোট প্রদানের সুযোগ পাবেন।
এম