দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নওগাঁর ধামইরহাট থেকে অপহৃত কিশোরীকে যৌথ অভিযানে ১৬ দিন পর ঢাকা থেকে উদ্ধার করেছে র্যাব। এ সময় ইমাম হোসাইন (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (১০ জানুয়ারি) রাত ৯টার দিকে ঢাকার সাভার থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।
ইমাম হোসাইন ধামইরহাট উপজেলার দুলাল রব্বানীর ছেলে। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) দুপুরে র্যাব-৫ জয়পুরহাট থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় ধামইরহাট উপজেলার তাহেরপুর গ্রামে কিশোরী গত ২৫ ডিসেম্বর প্রাইভেট পড়ার জন্য বাড়ি থেকে রাস্তায় উঠলে তাকে অপহরণ করে ইমাম হোসাইনসহ কয়েকজন।
পররর্তীতে ভিকটিমের বাবা বাদী হয়ে ১ জানুয়ারি ধামইরহাট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ইমাম হোসেইনকে প্রধান আসামি করে অজ্ঞাতনামা আরও চারজনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করেন।
পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫ ও র্যাব-১ যৌথ অভিযানিক দল বুধবার রাত ৯টায় ঢাকার সাভার থানা এলাকা থেকে মূলহোতা ইমাম হোসাইনকে গ্রেপ্তার এবং ভিকটিমকে উদ্ধার করা হয়।
জেবি