দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

২৭ তম বিসিএস প্রশাসন ক্যাডারভুক্ত গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় কর্মরত এসিল্যান্ড অবিদিয় মার্ডির হত্যার বিচারের দাবিতে বৃহস্পতিবার (১১ জানুয়ারি) গোবিন্দগঞ্জের কাটা মোড়ে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
শহীদ অবিদিয় মার্ডি পরিষদ, সাহেবগঞ্জ বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটি ও আদিবাসী বাঙালি সংহতি পরিষদ এই বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।
ফাদার স্যামসন মারান্ডীর সভাপতিত্বে মানবন্ধন কর্মসূচি চলাকালে বক্তব্য দেন ফিলিমন বাসকে, ফাদার মাইকেল, ফাদার দিব্যান, প্রিসিলা মুরমু, বার্ণাবাস টুডু, সুফল হেমরম, আনিসুর রহমান মঈনুল, রেজাউল করিম প্রমুখ।
আলোচনার আগে এক বিক্ষোভ মিছিল কাটা মোড় এলাকা প্রদক্ষিণ করে। পরে মোমবাতি জ্বালিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
বক্তারা ২৭তম বিসিএস প্রশাসন ক্যাডারভুক্ত অবিদিয় মার্ডির হত্যার ও জড়িত প্রভাবশালীদের বিচার দাবি করেন।
বক্তারা জানান, ২০১৪ সালের ১১ জানুয়ারি গোবিন্দগঞ্জ উপজেলার তৎকালীন সহকারী কমিশনার (ভূমি) অবিদিয় মার্ডি কর্মস্থলে আসার পথে কাটা এলাকায় দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আদিবাসীদের দাবি, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়।
জেবি