দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুষ্টিয়ার কুমারখালী থেকে নিখোঁজ পূবালী ব্যাংকের সিনিয়র কর্মকর্তাকে খুঁজে বের করার দাবিতে মানববন্ধন করেছেন তার পরিবারের সদস্য, এলাকাবাসী ও ব্যাংকের সহকর্মীরা।
বুধবার (১০ জানুয়ারি) বেলা ১২টার দিকে কুষ্টিয়া কালেক্টর চত্বরে মিছিল করে এসে মানববন্ধন করেন তারা।
গত ২২ ডিসেম্বর কুমারখালীর ভাড়া বাসা থেকে নিখোঁজ হন রাজীব আহমেদ নামের ঐ ব্যাংক কর্মকর্তা। ওইদিন রাতেই কুমারখালী থানায় পরিবারের পক্ষ থেকে জিডি করা হয়।
মানববন্ধনে রাজীবের পরিবারের সদস্যরা বলেন, নিখোঁজের পর থেকে রাজীবের সঙ্গে কোনো যোগাযোগ করা সম্ভব হয়নি। তার ফোন বন্ধ। তাকে উদ্ধারের ব্যাপারে পুলিশ প্রশাসনের অবহেলা আছে বলেও দাবি করেন তারা।
নিখোঁজের ভাই রাহাতুল ইসলাম ঝন্টু বলেন মুক্তিপণ দাবি বা এ ধরনের ফোন আমরা পাইনি। যেকোনো মূল্যে রাজীবকে উদ্ধারের দাবি জানান তারা। পরে একই দাবিতে জেলা ম্যাজিস্ট্রেটের কাছে স্বারকলিপি দেন তারা।
জেবি