দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুষ্টিয়ায় খেলাপি ঋণ আদায়ে গ্রহীতা দুই ব্যবসায়ীর বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা। শনিবার (২৮ ডিসেম্বর) ব্যাংক বন্ধ থাকায় কুষ্টিয়ার এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন শাখার কর্মকর্তা-কর্মচারীরা এ কর্মসূচি পালন করে। এ সময় তাদের হাতে ঋণ গ্রহীতার ছবিযুক্ত ব্যানার দেখা যায়। ঋণ আদায়ে সামাজিকভাবে চাপ প্রয়োগের উদ্দেশে ব্যতিক্রমী এ কর্মসূচির উদ্যোগ নেওয়া হয় বলে জানান সংশ্লিষ্টরা।
শনিবার বেলা ১২ টা থেকে কুষ্টিয়া শহরের কোর্টপাড়ায় ঋণ গ্রহীতা রাশিদুল ইসলামের বাড়ি ও পুলিশ লাইন্সের সামনে হাজীর গলিতে ইউনুস আলীর বাড়ির সামনে এমন কর্মসূচি পালন করা হয়। তারা দুজনই চালকল ব্যবসায়ী।
ব্যাংককের কর্মকর্তারা জানান, রাশিদুল একজন চালকল ব্যবসায়ী। কুষ্টিয়া সদর উপজেলার বালিয়াশিশা এলাকায় আল্লাহর দান রাইস মিলের সত্ত্বাধিকারী। তিনি রাইস মিলের অনুকূলে ২০১০ সালে ব্যাংক থেকে প্রথমবার এক কোটি টাকা ঋণ নিয়েছিলেন। এরপর তিনি বছর বছর ধরে বিনিয়োগ বাড়াতে থাকেন। কিন্তু ব্যাংককে টাকা ঠিকমতো দেন না। বর্তমানে ব্যাংক তার কাছে ১৮ কোটি ৩৫ লাখ টাকা পাওয়া রয়েছে। ছয় মাস ধরে তিনি কোনো টাকা পরিশোধ করছেন না। বারবার নোটিশ দেওয়া হলেও তিনি কোনো পদক্ষেপ নেননি।
একইভাবে কবুরহাট এলাকার ইফাদ অটো রাইস মিলের সত্ত্বাধিকারী ইউনুস আলী তার চালকলের বিপরীতে ব্যাংক থেকে ২০১৭ সালে ১০ কোটি ৫০ লাখ টাকা ঋণ নেন। বর্তমানে ব্যাংক তার কাছ থেকে ৩৮ কোটি ৩৫ লাখ টাকা পাবে। তিন বছর ধরে তিনি কোনো টাকা দেন না। বারবার নোটিশ দেওয়া হলেও তিনিও কোনো পদক্ষেপ নেননি।
ব্যাংক কর্মকর্তা মইনুল হোসেন বলেন, শত চেষ্টা করেও ব্যবসায়ীদের কাছ থেকে ঋণ আদায় করা সম্ভব হচ্ছে না। তাই সামাজিক চাপ প্রয়োগের জন্যই তারা এ কর্মসূচি হাতে নিয়েছেন।
এফএইচ