দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চাঁদপুরের মতলবে নৌকা সমর্থিত নেতাকর্মীদের হামলায় স্বতন্ত্র প্রার্থীর কয়েকজন নেতাকর্মী আহত ও প্রচার-প্রচারণায় বাধা পাওয়ার অভিযোগ করেছেন স্বতন্ত্র প্রার্থী ইসফাক আহসান।
বুধবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় মতলব উত্তরের নিজ বাড়িতে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তিনি।
অভিযোগে তিনি বলেন, উপজেলার বিভিন্ন এলাকায় পথরুদ্ধ করে প্রচার-প্রচারণায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে এই হামলা চালায় নৌকার কর্মীরা।
হামলায় স্বতন্ত্র প্রার্থী ইসফাক আহসানের বেশ কয়েকজন সমর্থক আহত হয়। পরে আহতদের মতলব উত্তর উপজেলার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা হয়। প্রচার-প্রচারণায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সামনে প্রতিবন্ধকতা সৃষ্টি হলেও তারা কোনো পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ করেন তিনি।
উল্লেখ্য, আসনটিতে আওয়ামী লীগ প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সংসদ সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম।
জেবি