দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নাটোর-২ (সদর ও নলডাঙ্গা) আসনে প্রচারণার শেষ সময়ে জমে উঠেছে নৌকা ও ট্রাক প্রতীকের প্রার্থীর প্রচারণা।
বৃহস্পতিবার (৪ জানুয়ারি) নির্বাচনি এলাকার বিভিন্ন স্থানে উভয় প্রার্থীই দলের নেতাকর্মীদের নিয়ে প্রচারণা চালাচ্ছেন।
উভয় প্রার্থীই বলছেন তারা ভোটরদের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছেন। উভয়েই জয়লাভের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন। তবে প্রচারণায় বাধা দেওয়াসহ নানা অভিযোগ একে অপরের বিরুদ্ধে।
এ সময় নৌকা প্রতীকের প্রার্থী বলেন, তিনি এলাকার বিভিন্ন ওয়ার্ড, মহল্লায় প্রচারণা চালিয়ে যাচ্ছেন। যেখানে যাচ্ছেন সব জায়গায় তিনি ব্যাপক সাড়া পাচ্ছেন। ২০১৮ সালে নির্বাচন করতে গিয়ে যে গণজোয়ার সৃষ্টি হয়েছিল তার দ্বিগুন গণজোয়ার সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষ প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে উন্নয়নমূলক কর্মকাণ্ড করেছেন তাতে সকল মানুষ আস্থা নিয়ে মাঠে নেমেছে।
তিনি ১০ বছরে যে উন্নয়ন কর্মকাণ্ড নাটোরে করেছেন তার আগে কেউ সেরকম উন্নয়ন করতে পারেনি। সাধারণ মানুষ আগামী ৭ তারিখের নির্বাচনে ভোট দেওয়ার জন্য উদগ্রীব হয়ে আছে। তিনি বিশ্বাস করেন যেভাবে মানুষ আস্থা নিয়ে মাঠে নেমেছে তাতে নৌকার বিজয় হবেই হবে। বিগত সময়ে এই নাটোর ছিল সন্ত্রাসের জনপদ। তিনি নাটোর থেকে বাংলা ভাই জঙ্গি ও সন্ত্রাস দূর করেছেন। সকল মানুষ আজ মাঠে নেমেছে নৌকার পক্ষে। সকল নেতাকর্মীরা তার সঙ্গে রয়েছে। তার জনপ্রিয়তা দেখে কয়েকটি জায়গায় প্রতিপক্ষ দুজন মানুষ তার নির্বাচনি ক্যাম্পগুলো রাতের আধাঁরে গিয়ে পুড়িয়ে দিচ্ছে। যেসব জায়গায় হিন্দু সম্প্রদায়ের মানুষ বাস করে সেইসব জায়গায় তারা এসব কর্মকাণ্ড করছে। আর এসব কর্মকাণ্ডে নেতৃত্ব দিচ্ছে দুজন মানুষ। তার একজন হচ্ছে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান।
তিনি তাদের এসব কর্মকাণ্ডের ধিক্কার ও নিন্দা জানান। তিনি বলেন, তিনি যদি মনে করেন তারা নাটোরে দাঁড়াতে পারবে না তাহলে তারা টিকতে পারবে না। কিন্তু প্রধানমন্ত্রী বলেছেন নির্বাচন হবে নিরপেক্ষ, অবাধ ও শান্তিপূর্ণ।
তাই অন্যান্য জায়গায় টুকটাক ঘটনা ঘটলেও তিনি কিছু হতে দিচ্ছেন না। তিনি বিশ্বাস করেন নাটোরের মানুষ ঐক্যবদ্ধ আছে। ঐক্যবদ্ধ থাকবে।
অপরদিকে ট্রাক প্রতীকের প্রার্থী সাবেক প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার জানান, তার প্রচার প্রচারণা ভালোই হচ্ছে। মানুষ স্বতঃস্ফূর্ত সাড়া দিচ্ছে।
তিনি অভিযোগ করেন তিনি ও তার মেয়ে প্রচারণায গিয়ে বাধাগ্রস্ত হচ্ছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী শফিকুল ইসলাম শিমুল সাহেবের কর্মীরা তার অনেক ক্যাম্প ভেঙ্গে দিয়েছে। আবার তিনি তার নিজের লোকজন দ্বারা তার ক্যাম্প ভেঙ্গে বা পুড়িয়ে তার (আহাদ আলী সরকার) ঘাড়ে দোষ চাপাচ্ছেন।
জেবি