দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় একটি ফ্ল্যাট থেকে হাত-পা বাঁধা অবস্থায় আব্দুর রাজ্জাক নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
শুক্রবার (১৫ ডিসেম্বর) সকালে ফতুল্লার চিতাশাল নূরবাগ মাদরাসাসংলগ্ন জয়নাল আবেদীন হুজুরের বাড়ির পঞ্চম তলার ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আব্দুর রাজ্জাক (৫০) শরীয়তপুর জেলার জাজিরা থানার মালকান্দি গ্রামের মৃত আবুল খার ছেলে। তিনি ফতুল্লার পাগলা নুরবাগ এলাকার জয়নাল আবেদীনের ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। অসেক দিন আগে তিনি পেশায় ছিলেন রাজমিস্ত্রী।
পুলিশ জানায়, নিহত রাজ্জাকের স্ত্রী চার মাস আগে মারা যায়। স্ত্রী মারা যাওয়ার পর ছেলে আকাশকে (২১) নিয়ে তিনি ওই বাড়ির ফ্ল্যাটে বসবাস করতেন। কোনো কর্ম করতেন না এবং ছেলে আকাশ চাকরি করে জীবিকা নির্বাহ করতো। ছেলের অনুপস্থিতে কে বা কারা ফ্ল্যাটে প্রবেশ করে রাজ্জাকে হাত-পা বেঁধে হত্যা করে দরজা বাইরে থেকে তালা মেরে দিয়ে চলে যায়।
নিহতের ছেলে মোহাম্মদ আকাশ বলেন, বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) রাত ১০টার দিকে দোকান থেকে বাসায় এসে দেখেন রুমে তালা লাগানো। পরে আমি মনে করি যে আমার বাবা বাড়িতে নাই। আমি বন্ধুর বাড়িতে চলে যাই। শুক্রবার সকাল আটটার দিকে বাসায় এসে তালা ভেঙে রুমে ঢুকতেই দেখি আমার বাবার লাশ হাত পাঁ বাধা অবস্থায় খাটের ওপরে পড়ে রয়েছে। তবে কারা তার বাবাকে হত্যা করেছে তা ধারণা নেই বলে জানান তিনি।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আযম জানান, খবর পেয়ে ফ্ল্যাট থেকে লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়৷
ওসি আরও জানান, নিহতের ছেলের অনুপস্থিতিতে কে বা কারা রাজ্জাক মিয়ার ফ্ল্যাটে প্রবেশ করে হাত-পা বেঁধে হত্যা করে বাহির থেকে তালা দিয়ে চলে গেছে৷ দুর্বৃত্তরা রাজ্জাকের মাথায় এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে মৃত্যু নিশ্চিত করে। ময়নাতদন্তের পর মরদেহ পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হবে। পাশাপাশি যারা ওই ব্যক্তিকে হত্যা করেছে তাদের সনাক্ত করতে পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। দ্রুতই অপরাধীদের আইনের আওতায় আনা হবে।
জেবি