দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মুক্তিযুদ্ধে আত্মদানকারী পুলিশ সুপার (এসপি) আবদুল হাকিমের বীরত্বগাঁথা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে নোয়াখালীতে শহীদ মুক্তিযোদ্ধা আবদুল হাকিম শিক্ষা বৃত্তি প্রবর্তন করা হয়েছে।
শুক্রবার (১৫ ডিসেম্বর) পুলিশ কেজি স্কুল অ্যান্ড কলেজ প্রাঙনে নোয়াখালী জেলা পুলিশ আয়োজিত অনুষ্ঠানে জেলার বিভিন্ন বিদ্যালয় থেকে বৃত্তিপ্রাপ্ত ৩য় থেকে ৬ষ্ঠ শ্রেণির ৫০ জন কৃতী শিক্ষার্থীর প্রত্যেককে নগদ নগদ ৪ হাজার করে টাকা, ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম পিপিএম (বার)।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন পুনাক সভানেত্রী সীমা পারভীন নিশি। স্বাগত বক্তব্য রাখেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোর্তাহীন বিল্লাহ, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম জিএস, শিক্ষাবীদ প্রফেসর কাজী মুহম্মদ রফিক উল্লাহ, নোয়াখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু নাছের মঞ্জু ও বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থী শারিক হাসিন।
অনুষ্ঠানে জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম জানান, ১৯৭১ সালের মার্চে মুক্তিযুদ্ধের শুরুর দিকে নোয়াখালীর তৎকালীন পুলিশ সুপার আবদুল হাকিম মুক্তিযোদ্ধাদের হাতে অস্ত্রাগারের সব অস্ত্র তুলে দেন। সে অস্ত্রে জেলার বিভিন্ন স্থানে মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ ও প্রতিরোধ যুদ্ধ পরিচালনা করা হয়। এতে ক্ষুদ্ধ হয়ে পাক সেনারা পুলিশ সুপার আবদুল হাকিমকে কুমিল্লা সেনানিবাসে তুলে নিয়ে হত্যা করে।
তার বীরত্বগাথা নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে জেলা পুলিশের উদ্যোগে এ বছর থেকে প্রবর্তন করা হয় শহীদ মুক্তিযোদ্ধা আবদুল হাকিম শিক্ষা বৃত্তি। এবার জেলার বিভিন্ন বিদ্যালয় থেকে ১৭৮৬ জন ছাত্রছাত্রী এ বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে।
জেবি