দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করায় ঢাকার আশুলিয়ায় আনন্দমিছিল হয়েছে।
বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৭টায় তফসিল ঘোষণার পর পরই আশুলিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৯ আসন থেকে মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ সাইফুল ইসলামের নেতৃত্বে কয়েক হাজার নেতাকর্মী নিয়ে এ আনন্দ মিছিল বের করা হয়।
এর আগে, নির্বাচন থেকে প্রচার হওয়া প্রধান নির্বাচন কমিশনানের (সিইসি) বক্তব্য সরাসরিভাবে প্রজেক্টরের মাধ্যমে পল্লীবিদ্যুৎ এলাকায় প্রচার করা হয়।
তফসিল ঘোষণার পরেই আনন্দ মিছিলটি নবীনগর-চন্দ্রা মহাসড়কের পল্লীবিদ্যুৎ এলাকা শুরু হয়ে বাইপাইল ত্রিমোড় প্রদক্ষিণ করে একই মহাসড়কের নবীনগর ঘুরে পুনরায় পল্লীবিদ্যুৎ এসে শেষ হয়।
এ সময় ঢাকা-১৯ আসন (সাভার-আশুলিয়া) থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল আজ ঘোষণা করা হয়েছে। আপনারা জানেন আগামী ৭ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই লক্ষে নির্দেশনা অনুযায়ী এই ঘোষণাকে স্বাগত জানিয়ে আমরা আশুলিয়ায় হাজার হাজার নেতাকর্মী নিয়ে আনন্দ মিছিল করেছি। আমরা আশা করছি আগামী জাতীয় নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও জনগণের স্বতস্ফূর্ত অংশগ্রহণমূলক হবে।
মিছিলে এ সময় আশুলিয়া থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইউনুছ খান, ইউনুস পালোয়ান, পাথালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পারভেজ দেওয়ান, ইয়ারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুমন আহমেদ ভুইয়াসহ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।
জেবি