দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলকে স্বাগত জানিয়ে কুমিল্লায় আনন্দ মিছিল করেছেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বুধবার (১৫ নভেম্বর) রাতে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার এমপির নির্দেশ এ আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, বুধবার সন্ধ্যার পর থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে রামঘাটলার পাড় মহানগর আওয়ামী লীগ কার্যালয়ের সামনে আসেন আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এসময় নেতাকর্মীরা নির্বাচন কমিশন, স্বাগতম স্বাগতম, শেখ হাসিনার সরকার, বারবার দরকার, উন্নয়নের সরকার, বারবার দরকার, নানা স্লোগানে মুখর করে তোলে নগরীর রাজপথ।
এদিকে বুধবার সন্ধ্যায় তফসিল ঘোষণার পরপরই কুমিল্লা মহানগরীর ২৭টি ওয়ার্ডে একযোগে স্ব-স্ব ওয়ার্ড আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠন মিছিল বের করে আশপাশের সড়ক প্রদক্ষিণ করে। এতে মহানগর আওয়ামী লীগ, মহানগ যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, যুব মহিলা লীগ, কৃষক লীগসহ বিভিন্ন সংগঠন অংশগ্রহণ করে।
এদিকে আজ বৃহস্পতিবার (১৬ নভেম্বর) তফসিলকে স্বাগত জানিয়ে কুমিল্লা টাউন হল মাঠে আনন্দ সমাবেশ ও আনন্দ শোভাযাত্রা করবে মহানগর আওয়ামী লীগ। এতে নগরীর ২৭ নম্বর ওয়ার্ড ও আদর্শ সদর উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নিবে।
আরএ/এও