দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল প্রত্যাখ্যান করে টঙ্গীতে মশাল মিছিল করেছে গাজীপুর মহানগর বিএনপি। বুধবার (১৫ নভেম্বর) রাত ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মিলগেট এলাকায় এ মশাল মিছিল বের করে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
জানা যায়, বুধবার সন্ধ্যায় বিএনপি নেতা সরকার শাহনূর ইসলাম রনির নেতৃত্বে বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মশাল হাতে নিয়ে মিছিল বের করে। এসময় ‘অবৈধ সরকারের তফসিল ঘোষণা করা হয়েছে’ বলে শ্লোগান দেওয়া হয় মিছিল থেকে।
মিছিলে আরও অংশ নেন বিএনপি নেতা সানজিদ আহমেদ মিথুন, হৃদয়, মীর ফারুক, সালাউদ্দিন, মাসুদ, নাহিদ, জাহিদসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
গাজীপুর মহানগর পুলিশের টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুস্তাফিজুর রহমান বলেন, বিএনপির নেতাকর্মীরা রাতে মিছিল বের করে। খবর পেয়ে পুলিশের একটি দল সেখানে উপস্থিত হলে নেতাকর্মীরা মহাসড়ক ছেড়ে দেয়।
এও