দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী তাওয়াকোচা এলাকায় সোমেশ্বরী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৫ নভেম্বর) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল কবীর এই অর্থদণ্ড দেন।
অর্থদণ্ডপ্রাপ্ত ওই ব্যক্তির নাম মো. আশরাফ আলী (২৭)। তিনি শ্রীবরদী উপজেলা বালিজুড়ি এলাকার মোজাম্মেল হকের ছেলে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সরকারি নির্দেশ অমান্য করে বালু ব্যবসায়ীরা সোমেশ্বরী নদী থেকে বালু উত্তোলন করে আসছিলেন। সংবাদ পেয়ে আজ বুধবার বিকেলে বিজিবি, বন বিভাগ ও আনসার বাহিনীর সমন্বয়ে অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুদ ভূঁইয়া ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল কবীর।
পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধভাবে বালু উত্তোলন করে পরিবহন করার অপরাধে মো. আশরাফ আলীর এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তার উত্তোলনকৃত বালু জব্দ করে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল্লাহ আল মামুদ ভূঁইয়া বলেন, জনস্বার্থে ও সরকারি সম্পদ রক্ষার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
জেবি