• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • রাজশাহী
  • বগুড়া

অবরোধে দিনভর উত্তপ্ত বগুড়া

সঞ্জু রায়, বগুড়া
  ৩১ অক্টোবর ২০২৩, ২০:৪১

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: দেশ টিভি
ছবি: দেশ টিভি

বিএনপি-জামায়াত ও সমমনা দলের ডাকা অবরোধের প্রথম দিন বগুড়ায় সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, গাড়িতে আগুন, মহাসড়ক অবরোধসহ ভাঙচুরের মধ্যে দিয়ে পালিত হচ্ছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল থেকেই বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা ঢাকা-রংপুর মহাসড়কের বনানী, বেতগাড়ি, মাটিডালি ও বাঘোপাড়া অংশে অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন। এই সময় তারা লাঠিসোটা হাতে মহাসড়কে টায়ার জ্বালিয়ে অবস্থান নেন৷

অবরোধে লিচুতলা বাইপাস এলাকায় তিনটি মোটরসাইকেলে আগুন দিয়েছে অবরোধের সমর্থকরা। এছাড়াও পুলিশকে লক্ষ্য করে বেশ কয়েকটি ককটেক বিস্ফোরণ করে তারা। এছাড়াও দুইটি ট্রাক ও একটি বাস ভাঙচুর করা হয় অবরোধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদনে গ্যাস ছুঁড়েছে।

এ সময় শাজাহানপুর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি সোহরাব হোসেন ছান্নু ও সাধারণ সম্পাদক জাহিদুল হক হাতবোমার স্প্রিন্টারে আহত হয়েছেন। পাশাপাশি বিএনপিরও অন্তত পাঁচ নেতাকর্মী আহত হয়েছেন।

এদিকে সকাল থেকেই বগুড়া সদরের বাঘোপাড়া, বারপুর ও দ্বিতীয় বাইপাস মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে দেখা যায় বিএনপি ও জামায়াতে ইসলামির নেতাকর্মীদের। এ সময় ঢাকা-রংপুর মহাসড়কে অবস্থান নিয়ে গাড়ি ভাঙচুর চালায় বিএনপি-জামাতের নেতাকর্মীরা। তারা দূরপাল্লার যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাক আটকে রাখে। খবর পেয়ে পুলিশ, র‍্যাব, বিজিবি ও এপিবিএনের যৌথ দল ঘটনাস্থলে গিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এই সময় তারা পার্শ্ববর্তী একটি ইটভাটা থেকে পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুঁড়তে থাকে।

এ সময় পুলিশ সদস্যদের লক্ষ্য করে দুটি হাতবোমা বিস্ফোরণ ঘটানো হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েক রাউন্ড রাবার বুলেট ও কাদঁনে গ্যাস নিক্ষেপ করে র‍্যাব-পুলিশ। এ সময় পিকেটাররা একটি ট্রাক ভাঙচুর করে। সংবাদ সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের দুটি মোটরসাইকেল ভাঙচুর ও দুই সাংবাদিককে মারধর করা হয়।

একই স্থানে দুপুরের দিকে অবরোধের সমর্থনকারীরা আগুন দেয় এজেআর কুরিয়ার সার্ভিসের একটি গাড়িতে যা নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।

অবরোধ প্রসঙ্গে বগুড়া জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী রিগ্যান বলেন, দলীয় নেতাকর্মীদের নিয়ে মহাসড়কে শান্তিপূর্ণ অবরোধ করা হচ্ছে। তবে কেউ বাধা দিতে এলে তারা প্রতিহত করবেন।

আরও পড়ুন

অবরোধে রংপুরে আনসার-ভিডিপি মোতায়েন

জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা বলেন, প্রশাসনের সঙ্গে তাদের কোনো বিরোধ নেই। তিনি উল্টো প্রশাসনের দিকে প্রশ্ন ছুড়ে বলেন, আপনার পরিবারকে বলুন তারা ভোট দিতে পারে কিনা। এদেশে গণতন্ত্র আছে কিনা। আপনি যে আয় করেন সেটা দিয়ে বাজার খরচ চলে কিনা। এই সরকার লুট করে ধ্বংস করে দিয়েছে দেশটাকে। এর থেকে এদেশের মানুষ মুক্তি চায়। সেই কারণে তিনদিনের অবরোধ দেওয়া হয়েছে। তিনি সাধারণ জনগণকে একটু কষ্ট করতে বলেন যার দরুণ এক সময় দেশে সুফল আসবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

সার্বিক প্রসঙ্গে জেলার অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আখতার পিপিএম জানান, সকাল থেকে বগুড়ার বিভিন্ন এলাকা বিশেষ করে বনানী লিচুতলা মোড়, বাঘোপাড়া বন্দর, বারপুর, দ্বিতীয় বাইপাস এলাকায় বারংবার বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা নাশকতার চেষ্টা করে। পুলিশ, র‍্যাব ও বিজিবি সদস্যদের কঠোর অবস্থানের পরেও চোরাগুপ্তা হামলায় তারা একাধিক ককটেল বিস্ফোরণ করে। আগুন ধরিয়ে দেয় কাভার্ড ভ্যানসহ সাধারণ জনগণের যানবাহনে যা অত্যন্ত দু:খজনক। পুলিশ শুরু থেকে যথেষ্ট ধৈর্য্যের পরিচয় দিয়েছে এবং দিচ্ছে কিন্তু সাধারণ মানুষের জানমালের ক্ষতি করলে কাউকে ছাড় দেওয়া হবে না। আন্দোলনের নামে তারা যেভাবে পুলিশ, গণমাধ্যমকর্মী ও সাধারণ মানুষের ক্ষতিসাধন করতে মেতে উঠেছে তা শক্ত হাতে প্রতিহত করা হবে।

জেবি

  • বগুড়া
  • অবরোধ
  • দেশ
  • ভাঙচুর
  • সারাদেশ
এ সম্পর্কিত আরও খবর
জাতিসংঘসহ বিভিন্ন দেশের দূতাবাসে বিএনপির চিঠি
জাতিসংঘসহ বিভিন্ন দেশের দূতাবাসে বিএনপির চিঠি
ট্রাকের সমর্থকদের বিরুদ্ধে নৌকার কর্মীদের মারধরের অভিযোগ
ট্রাকের সমর্থকদের বিরুদ্ধে নৌকার কর্মীদের মারধরের অভিযোগ
‘গণবহিষ্কারেই বিএনপি নেতাকর্মী শূন্য হয়ে যাচ্ছে’
‘গণবহিষ্কারেই বিএনপি নেতাকর্মী শূন্য হয়ে যাচ্ছে’
হাসপাতালের গেটে সন্তানপ্রসব, মারা গেল নবজাতক
হাসপাতালের গেটে সন্তানপ্রসব, মারা গেল নবজাতক
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।