দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঘোষিত অবরোধ কর্মসূচির ফলে সাধারণ জনগণের জানমাল ও শৃঙ্খলা রক্ষায় রংপুরের সরকারি-বেসরকারি গুরুত্বপূর্ণ স্থানে তিন দিনের জন্য ১৬৬০ জন আনসার-ভিডিপি সদস্য মোতায়েন করা হয়েছে।
রংপুর বিভাগীয় ৮ জেলার রেলস্টেশন, বাসস্ট্যান্ডসহ সরকারি-বেসরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষায় ৩১ অক্টোবর হইতে ২ নভেম্বর ৩ দিনের জন্য ১৬৬০ জন আনসার-ভিডিপি মোতায়েন করা হয়।
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরের আদেশ মোতাবেক রংপুর রেঞ্জ পরিচালক মো. আব্দুস সামাদ বিভিএম, পিভিএমএসের নির্দেশে রংপুর বিভাগের আনসার-ভিডিপির জেলা কমান্ড্যান্টরা আইনশৃঙ্খলা রক্ষার জন্য শারীরিক যোগ্যত সম্পন্ন যোগ্যতা ভিত্তিতে বাছাইকৃত আনসার-ভিডিপি সদস্যদের রেলস্টেশন, বাসস্ট্যান্ডসহ সরকারি-বেসরকারি গুরুত্বপূর্ণ স্থাপনায় আইন-শৃঙ্খলা রক্ষায় তিন দিনের জন্য ১৩৬০ জন আনসার ভিডিপি সদস্য মোতায়েন করে।
রংপুর জেলায় ৩০০ জন, দিনাজপুর জেলায় ২৫০ জন, কুড়িগ্রামে ১৫০ জন, নীলফামারীতে ১৪০ জন, গাইবান্ধায় ১৩৫ জন, ঠাকুরগাঁওয়ে ১৩০ জন, পঞ্চগড়ে ১২৫ জন, লালমনিরহাট জেলায় ১৩০ জন আনসার মোতায়েন করা হয়।
রংপুর বিভাগের জেলা প্রশাসকের কার্যালয়, বিচারকদের বাসভবনে, জেলা ম্যাজিস্ট্রেটের সঙ্গে স্টাইকিং ফোর্স হিসেবে লালমনিরহাট ২৮ আনসার ব্যাটালিয়নের ৭০ জন, ঠাকুরগাঁও ১ আনসার ব্যাটালিয়নের ৩৮ জন ও দিনাজপুর বাংলা হিলি ১১ আনসার ব্যাটালিয়নের ৩০ জন সদস্য অবরোধে শৃঙ্খলা রক্ষায় কাজ করছে।
এছাড়া বিভাগের আনসার ক্যাম্প সংস্থার অঙ্গীভূত সাধারণ আনসার সদস্যরা ঘোষিত অবরোধ কর্মসূচিতে ক্যাম্প সংস্থা রক্ষাসহ ক্যাম্প সংস্থার সামনে গেটে, রাস্তার সামনে ও মোরগুলিতে অবরোধে শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করছে বলে জানা গেছে।
জেবি