দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

স্বদেশ টিভি অনলাইন ফেইসবুক আইডি হতে গত ১৯ অক্টোবর ২০২৩ নেত্রকোনার বারহাট্টা থানার রায়পুর গ্রামের ‘এক অত্যাচারী আলোচিত সন্ত্রাসীর নাম দীপায়ন দত্ত মজুমদার (ববি) সরকারি চাকরির আড়ালে মামলাবাজি ও সন্ত্রাসীতে লিপ্ত বারহাট্টার দীপায়ন দত্ত মজুমদার ববি।
গত ২৬ অক্টোবর চেতনার বাংলাদেশ ও আমার বার্তায় বারহাট্টা মামলাবাজ দীপায়ন মজুমদার (ববির) অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী শিরোনামে সংবাদ প্রচারিত ও প্রকাশিত হয়।
এই সংবাদটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন বলে দাবি করেন দীপায়ন দত্ত মজুমদার (ববি)। সংবাদের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, আমার পার্শ্ববর্তী বারই তাতিয়র গ্রামের আব্দুল মজিদ গং আমাদের পারিবারিক শ্রী শ্রী গোপীনাথ বিগ্রহ মন্দিরের দেবোত্তর সম্পত্তি আত্মসাত ও দখলের জন্য বিভিন্ন সময় আমার ও আমার পরিবারের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করে আসছিল।
সমাজের চোখে আমি এবং আমার পরিবারকে হেয় প্রতিপন্ন ও আইনের কাছে অপরাধী বানানোর জন্য আমাদের বিরুদ্ধে তার আত্মীয় স্বজন দ্বারা ৯টি মিথ্যা মামলা দায়ের করেন যার কোনো ভিত্তি নেই। আব্দুল মজিদ গং উদ্দেশ্যপ্রণোদিতভাবে গণমাধ্যমে সংবাদ প্রকাশ করায় আমরা সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হয়েছি। সত্য মিথ্যা যাচাই পূর্বক যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে কর্তৃপক্ষ এমনটি দাবি জানাচ্ছি।
জেবি