দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সম্প্রতি ঢাকায় বিএনপি জামায়েতের সমাবেশে বীরমুক্তিযোদ্ধা সন্তান পুলিশ সদস্য আমিনুল ইসলাম পারভেজকে হত্যার প্রতিবাদে ও দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নেত্রকোনার মদনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ।
সোমবার (৩০ অক্টোবর) সকাল ১১টায় মদন উপজেলার জাহাঙ্গীরপুর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে এসে সমাবেশ করে।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুছের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের উপকমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মমতাজ হোসেন চৌধুরী, পৌরমেয়র মো. সাইফুল ইসলাম সাঈফ, উপজেলা মুক্তযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন তালুকদার, ডেপুটি কমান্ডার গাজী ফেরদৌস আলমসহ অন্যরা।
বক্তারা, বিএনপি জামায়াত নৈরাজ্য সৃষ্টি করে দেশের মুক্তিযোদ্ধা ও তার পরিবারের সদস্যদের সদস্যদের ওপর পরিকল্পিত হামলা করেছে উল্লেখ করে বলেন, বিএনপি দেশে অস্থির অবস্থা সৃষ্টি করে জনজীবনে দুর্ভোগ সৃষ্টি করে তা আর মেনে নেওয়া হবে না।
আগামীতে বিএনপির জ্বালাও পোড়াও শক্ত হস্তে প্রতিরোধ করার হুঁশিয়ারী দেন তারা।
জেবি