দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বগুড়ার সান্তাহারে দুই কেজি গাঁজাসহ রেখা বেগম ওরফে সফুরা (৫২) নামের এক নারী মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২২ সেপ্টেম্বর) রাতে আদমদীঘি সান্তাহার পৌরসভা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রেখা বেগম সান্তাহার চা-বাগান এলাকার আব্দুল মজিদের স্ত্রী।
এ ব্যাপারে আদমদীঘি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, গ্রেপ্তারকৃত নারী মাদক বিক্রেতাকে আজ শনিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
জেবি