দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আজ শুক্রবার (১৫ সেপ্টেম্বর) ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান যুব ঐক্য পরিষদ শেরপুর জেলা শাখার আয়োজনে ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে শুরু হয়েছে গণঅনশন ও গণঅবস্থান কর্মসূচি।
সকাল-সন্ধ্যার এ গণঅনশন কর্মসূচি পালন করা হচ্ছে শহরের নয়ানীবাজারস্থ মা ভবতারা মন্দির প্রাঙনে।
সাম্প্রদায়িক সহিংসতা চিরতরে বন্ধসহ সরকারি দলের গত নির্বাচনী ইশতেহারে প্রতিশ্রুত অঙ্গীকারসমূহ বাস্তাবায়নের দাবিতে এ গণঅনশন কর্মসূচি পালন করা হচ্ছে বলে জেলা শাখার সভাপতি দেবাশিষ ভট্টাচার্য জানায়।
তাদের দাবিগুলো হলো, সংখ্যালগু সুরক্ষা আইন প্রণয়ন, বৈষম্য বিলোপ আইন প্রণয়ন, দেবোত্তর সম্পত্তি সংরক্ষণ আইন প্রণয়ন, জাতীয় সংখ্যালুগু কমিশন গঠন, অর্পিত সম্পত্তি প্রত্যার্পণ আইন যথাযথ বাস্তবায়ন, পার্বত্য শান্তিচুক্তি ও পার্বত্য ভূমি কমিশন আইনের যথাযথ বাস্তবায়ন এবং সমতলের আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠন।
এ গণঅনশন কর্মসূচিতে সংগঠনটির জেলা নেতৃবৃন্দ ছাড়াও ৫ উপজেলা থেকে আগত নেতৃবৃন্দ এবং সাধারণ সদস্যরা অংশগ্রহণ করছে।
জেবি