দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, বিএনপিকে ছাড়াও অংশগ্রহণমূলক নির্বাচন হবে। অংশগ্রহণ মানে বিএনপিকে নিয়েই নির্বাচন করতে হবে তা নয়। সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারলেই নির্বাচন অংশগ্রহণমূলক হবে।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকালে দোহারে নির্বাচনি প্রচারে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।
সালমান এফ রহমান বলেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ দেখতে চায় বিদেশিরা। সরকারও এ ব্যাপারে বদ্ধপরিকর।
তিনি বলেন, বিএনপি যখন নির্বাচন বানচালের ষড়যন্ত্র শুরু করে তখন আমি অনেক বিদেশিদের সঙ্গে এ ব্যাপারে আলোচনা করেছি। তাদের দাবি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। আমি বিদেশিদের বলেছি, নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে। তবে শান্তিপূর্ণ হবে কি না তার নিশ্চয়তা দেওয়া যায় না, কারণ বিএনপি যেসব কর্মকাণ্ড করছে তাতে দেশের শান্তি নষ্ট হচ্ছে।
তিনি আরও বলেন, আগামী সংসদ নির্বাচনে নির্বাচিত হলে নবাবগঞ্জ ও দোহারকে সারা দেশের মধ্যে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা হবে।
আরএ