দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চাঁদপুর-১ (কচুয়া) আসনে স্বতন্ত্র প্রার্থী, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান ও সাবেক সচিব গোলাম হোসেনের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করে হাইকোর্টের আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। ফলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের আর সুযোগ থাকলো না তার।
রোববার (২৪ ডিসেম্বর) চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম এ আদেশ দেন।
এর আগে, গত ২০ ডিসেম্বর চাঁদপুর-১ (কচুয়া) আসনে স্বতন্ত্র প্রার্থী সাবেক সচিব গোলাম হোসেনের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেন হাইকোর্ট। এই আদেশের বিরুদ্ধে চেম্বার আদালতে আবেদন করে তিনি।
প্রসঙ্গত, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্রের সঙ্গে দাখিল করা এক শতাংশ ভোটারের সমর্থনসূচক স্বাক্ষরের তালিকায় গরমিল পাওয়ায় ৪ ডিসেম্বর গোলাম হোসেনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। পরে আপিল শুনানিতে নির্বাচন কমিশনও এই সিদ্ধান্ত বহাল রাখেন।
এও