• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • ঢাকা
  • কিশোরগঞ্জ
  • পাকুন্দিয়া

বাহরাইনে গিয়ে ৮ বছর ধরে নিখোঁজ আজিজুল

দেশ টিভি ডেস্ক
  ০১ সেপ্টেম্বর ২০২৩, ১৮:১৯

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চরকাওনা উত্তরপাড়া গ্রামের বাসিন্দা আজিজুল হক (২৬)। পরিবারের অভাব ঘোচাতে আট বছর আগে মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইনে পরিচ্ছন্নতাকর্মীর কাজ নিয়ে পাড়ি জমান। সেখানে পৌঁছার পর ২২ দিন পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ ছিল তার। এরপর থেকে আর খোঁজ মিলছে না আজিজুলের।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

নিখোঁজ আজিজুলের সন্ধানের দাবিতে শুক্রবার (১ সেপ্টেম্বর) দুপুরে কিশোরগঞ্জ শহরের এক হল রুমে সংবাদ সম্মেলন করেন তার বাবা-মা।

নিখোঁজ আজিজুলের বাবা দুলাল মিয়া জানান, পাকুন্দিয়া উপজেলার নয়াপাড়া গ্রামের আদম ব্যবসায়ী সোহরাব উদ্দিন ও কামাল উদ্দিনের মাধ্যমে ২০১৬ সালের ১৬ জুলাই সাড়ে চার লাখ টাকায় পরিচ্ছন্নতাকর্মী হিসেবে বৈধ ভিসায় মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইনে পাড়ি জমান আজিজুল হক। সেখানে পৌঁছার পর পরিবারের সদস্যদের সঙ্গে ২২ দিন যোগাযোগ হয়। এরপর থেকে কোনোভাবেই খোঁজ মিলছে না আজিজুলের।

নিখোঁজের ২-৩ দিন পর আদম ব্যবসায়ী সোহরাব উদ্দিন ও কামাল উদ্দিনের সঙ্গে যোগাযোগ করা হলে চুরির দায়ে কারাগারে আছেন বলে জানান। আগামী এক বছর পর জেল থেকে ছাড়া পাবেন বলে আশ্বস্ত করেন আদম ব্যবসায়ীরা।

এরই মধ্যে আট বছর চলে গেলেও নিজ সন্তানের খোঁজ না পাওয়ায় বিভিন্ন সময় সন্তানের বিষয়ে জানতে গিয়ে আদম ব্যবসায়ীদের হাতে শারীরিকভাবে লাঞ্ছনার শিকার হয়েছেন বলে জানান দুলাল মিয়া।

এক বছর আগে মারা গেছেন আদম ব্যবসায়ী সোহরাব উদ্দিন। এ অবস্থায় সন্তানের খোঁজ পেতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়সহ বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করে জরুরি পদক্ষেপ দাবি করেছেন দরিদ্র এ বাবা-মা।

আজিজুল হকের প্রতিবেশী রিপন মিয়া বলেন, আজিজুল নিখোঁজের পর পরিবারের সদস্যদের নিয়ে আদম ব্যবসায়ীদের ঢাকার বনানী অফিসে গিয়ে জানতে চাওয়া হয়। এসময় চুরির দায়ে আজিজুল জেলে আছেন বলে জানান আদম ব্যবসায়ীরা। পরবর্তী সময়ে তাদের দেওয়া তারিখ অনুযায়ী এক বছর পর আবারও যোগাযোগ করা হলে কোনো তথ্য না দিয়ে উল্টো আজিজুলের পরিবারের সদস্যদের হুমকি দেওয়া হয়। পরে বিভিন্ন সময় যোগাযোগের চেষ্টা করা হলে তাদের আচরণে পরিবারের সদস্যরা আজিজুলের সন্ধান পাওয়ার বিষয়ে হাল ছেড়ে দেন।

সন্তানকে ফিরে পেতে সংশ্লিষ্টদের কাছে আকুতি জানিয়েছেন মা পারভীন আক্তার।

এ বিষয়ে আদম ব্যবসায়ী কামাল উদ্দিন বলেন, যেকোনো ব্যক্তিকে বিদেশে পাঠানোর পর কর্মসংস্থান স্থায়ী হওয়া পর্যন্ত তিন মাস তাদের দায়িত্বে থাকেন। পরবর্তী সময়ে ওই ব্যক্তির বিষয়ে কোনো কিছু তাদের জানা থাকে না। আজিজুল হক বাহরাইনে যাওয়ার পর কর্মসংস্থানে প্রবেশ করেছেন। পরে সেখান থেকে হারিয়ে যাওয়ায় তার আর খোঁজ মিলছে না।

কিশোরগঞ্জ জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মো. আলী আকবর বলেন, আজিজুল হক নিখোঁজ হওয়ার বিষয়ে কোনো তথ্য আমাদের জানানো হয়নি। তারা আবেদন করলে এ বিষয়ে খোঁজ নেওয়া হবে।

জেবি

  • কিশোরগঞ্জ
  • পাকুন্দিয়া
  • বাহরাইন
  • নিখোঁজ
  • deshtv
  • desh tv news
  • দেশ টিভি সংবাদ
এ সম্পর্কিত আরও খবর
নড়াইলে নিখোঁজ মা-মেয়ে সাভার থেকে উদ্ধার
নড়াইলে নিখোঁজ মা-মেয়ে সাভার থেকে উদ্ধার
বগুড়ায় সন্ধান মিলেছে নিখোঁজ দুই বিএনপি নেতার
বগুড়ায় সন্ধান মিলেছে নিখোঁজ দুই বিএনপি নেতার
নিখোঁজের ৩ দিন পর কিশোরের লাশ উদ্ধার
নিখোঁজের ৩ দিন পর কিশোরের লাশ উদ্ধার
বগুড়ায় ৬ দিন ধরে নিখোঁজ বিএনপি নেতা
বগুড়ায় ৬ দিন ধরে নিখোঁজ বিএনপি নেতা
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।